সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লুইস সুয়ারেজকে মেসির কড়া সতর্কবার্তা!

news-image

 

স্পোর্টস ডেস্ক :২০১৪ সাল থেকে বার্সেলোনায় একসঙ্গে খেলছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। সেই সূত্রে দু’জনের বোঝাপড়াটাও বেশ ভাল। যৌথ প্রচেষ্টায় অসংখ্যবার লক্ষ্যভেদ করেছেন দুই সতীর্থ। কখনো মেসির বাড়ানো পাস থেকে গোল করেছেন সুয়ারেজ। আবার কখনো দেখা গেছে তার বিপরীত দৃশ্য। কিন্তু স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, দীর্ঘদিনের সতীর্থ সেই সুয়ারেজকেই কড়া সতর্কবার্তা দিয়েছেন মেসি!

 

শনিবার লা লিগার ম্যাচে গেটাফের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। এই ম্যাচে গোল করার বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন সুয়ারেজ। এ কারণে ম্যাচের পর সুয়ারেজের ওপর বেশ চটেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যম ডন ব্যালনের দাবি, সাবেক লিভারপুল তারকা সুয়ারেজের ওপর অখুশি মেসি। চলতি মৌসুমে সুয়ারেজের পড়তি ফর্ম তার কারণ।

 

এতদিন মেসি-সুয়ারেজের সঙ্গে বার্সেলোনার আক্রমণভাগ সামলেছেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) চলে যাওয়ায় কাতালান ক্লাবের আক্রমণের নেতৃত্ব দিতে হচ্ছে মেসি-সুয়ারেজকে। গেল কয়েক ম্যাচ ধরে সেই কাজটাই ঠিকঠাক করতে পারছেন না উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। ডন ব্যালন আরও জানিয়েছে, এই অবস্থা কাটিয়ে না উঠলে দল থেকেও বাদ পড়তে পারেন তিনি।
নতুন মৌসুমের লা লিগার চারটি ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে কাতালান ক্লাবটির শুরুটাও হয়েছে দুর্দান্ত। গেল মৌসুমে সেই জুভেন্টাসের বিপক্ষে হেরেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েন মেসি-সুয়ারেজরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা