সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-২০’তে ইংল্যান্ডকে ২১ রানে হারিয়েছে ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : সফরের একমাত্র টি-২০’তে ইংল্যান্ডকে ২১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইলের সঙ্গে ব্যাটিং ঝড়ে সঙ্গ দিয়েছিলেন এভিন লুইসও। পরে বল হাতে ইংল্যান্ডকে নাজেহাল করেছেন সুনিল নারিন। শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের করা ১৭৬ রানের জবাবে ১৫৫ রানে অল আউট হয়েছে ইংল্যান্ড। এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইয়ন মরগ্যান। তাতে যেন বিপদ বাড়ে ইংলিশদের।

দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইস রীতিমতো তাণ্ডব চালান ইংলিশ বোলারদের উপর। ৬ ওভারেই স্কোর ৭০ ছাড়িয়ে যায়। ৬.৩ বলে দলের ৭৭ রানের মাথায় আউট হন গেইল। কিন্তু তার আগেই খেলে যান ২১ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস। গেইল ফিরলেও ফিফটি তুলে নেন লুইস। ২৮ বলে ৫১ রান করে তার আউটে কিছুটা ছন্দ হারায় ক্যারিবিয়ান ইনিংসে।

শেষ দিকে রোবম্যান পাওয়েল ১৯ বলে ২৮ রান করলে ১৭৬ রানের বড় পুঁজি পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ক্যারিবিয়ানদের আঁটসাঁটো বোলিংয়ে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। অলেক্স হেলস (৪৩) ও জস বাটলার (৩০) কিছুটা আশা দেখিয়েছিলেন তবে নিয়মিত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কার্লোস ব্রেথওয়াইট ৩.৩ বলে করে মাত্র ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট পান কেসরিক উইলিয়ামস। তবে ম্যাচ সেরা সুনিল নারিন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট পান তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৬/৯ (গেইল ৪০, লুইস ৫১, স্যামুয়েলস ১০, ওয়াল্টন ১৩, পোলার্ড ৬, পাওয়েল ২৮, ব্র্যাথওয়েইট ২, নারিন ২, নার্স ১৩*, টেইল ১, উইলিয়ামস ২*; উইলি ০/২০, রুট ০/১১, কুরান ১/৪৬, জর্ডান ১/৪৬, প্লানকেট ৩/২৭, রশিদ ৩/২৫)

ইংল্যান্ড: ১৯.৩ ওভারে ১৫৫ (রয় ০, হেলস ৪৩, রুট ১৭, মর্গ্যান ২, বাটলার ৩০, বেয়ারস্টো ২৭, রশিদ ১, উইলি ১, প্লানকেট ১৮, জর্ডান ৬, কুরান ১*; টেইলর ১/৪০, উইলিয়ামস ৩/৩৫, ব্র্যাথওয়েইট ৩/২০, নারিন ২/১৫, নার্স ১/২৩, পোলার্ড ০/১৭)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ২১ রানে জয়ী

ম্যাচ সেরা: সুনিল নারিন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা