,

পাউলিনহোই বার্সেলোনাকে জয় এনে দিলেন

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ছেড়ে গিয়েছেন নেইমার। স্বাভাবিকভাবে বিশ্বসেরা এই ফরোয়ার্ডের স্থলে এক বিশ্বসেরাকেই আশা করেছিল বার্সা সমর্থকেরা। কিন্তু কেনা হলো চীনের ক্লাব গুয়াংঝু এভারগ্রান্দে খেলা মিডফিল্ডার পাউলিনহোকে। চায়নিজ ক্লাবে খেলা ফুটবলার কিনা বার্সেলোনায়। এই নিয়ে প্রকাশ্যে হতাশাও প্রকাশ করেছিল বার্সা সমর্থকেরা। অথচ সেই পাউলিনহোই বার্সেলোনাকে জয় এনে দিলেন আজ। গেটাফের বিপক্ষে ২-১ গোলে জয়ী হওয়া ম্যাচে জয়সূচক গোলটি করেছেন পাউলিনহো। এই জয়ের ফলে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে বার্সেলোনা।

পাউলিনহো আজ নিজেকে প্রমাণ করতে সময় নিয়েছে মাত্র সাত মিনিট। ৭৭ মিনিটে ইভান রাকিটিচের বদলিতে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই হোল্ডিং মিডফিল্ডার। ৮৪ মিনিটেই গেটাফে ডিফেন্ডারদের ছিটকে বক্সের মধ্যে থেকে দূরের পোস্টে বুলেট গতির শটে গোল করেছেন তিনি।

গোলের শুরুটা ছিল গেটাফের। বার্সা সমর্থকদের মনে ভয়ই ধরিয়ে দিয়েছিল মিডফিল্ডার জাকু সিভাসাকি। ৩৯ মিনিটে গেটাফেকে এগিয়ে নিয়েছিলেন তিনি। মারকেল ভারাতার মাথা হয়ে আসা বলে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির ফ্রন্ট ভলিতে বার্সেলোনার জাল কাঁপিয়ে দিয়েছেন জাপানিজ এই মিডফিল্ডার। গোলরক্ষক টের স্টেগেন ঝাঁপ দিয়েও বলের নাগাল পাননি। সমতায় ফিরতে বার্সাকে সময় নিতে হয়েছে ২৩ মিনিট।

৬২ মিনিটে সার্জিও রবাতোর কাটব্যাক বক্সের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে দূরের পোস্টে জোরালো শটে গোল করে সমতায় ফিরিয়েছেন বদলি ডেনিস সুয়ারেস। সুয়ারেস সমতায় ফিরিয়ে সমর্থকদের স্বস্তি দিয়েছেন। আর শেষে পাউলিনহো গোল করে দর্শকদের দিয়েছেন আনন্দ নিয়ে বাড়ি ফেরার টিকিট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে