,

রোহিঙ্গাদের মালামাল লুটপাট : সাবেক মেম্বার আটক

news-image

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মালামাল লুটপাটের অভিযোগে কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপের সাবেক মেম্বার ইসমাইল প্রকাশ ইসমাইলকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার সকাল তাকে আটক কর হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের পেটি অফিসার মোস্তফা কামাল।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটককের পর তাকে থানায় সোপর্দ করা হয়েছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, আটক ইসমাইলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ইসমাইল একদিকে রোহিঙ্গাদের অবৈধভাবে মিয়ানমার থেকে এদেশে ঢুকিয়ে দেয়। অন্যদিকে, প্রত্যেক রোহিঙ্গার কাছ থেকে ১০ হাজার টাকা করে আদায় করে। আর যারা দেয় না তাদেরকে নৌকায় নির্যাতন করা হয়। ছিনিয়ে নেয়া হয় তাদের টাকা-মালামাল। নৌকায় রোহিঙ্গাদের সাথে ধস্তাধস্তি করার কারণে নৌকাডু্বিতে অনেকে রোহিঙ্গার মৃত্যু হয় বলেও তিনি জানান।

ওসি আরও বলেন, ইসামইল রোহিঙ্গাদের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এমনকি ইসমাইলের ছত্রছায়ায় তার ভাই জিয়াবুল ও সৈয়দ প্রতি রাতে শাহপরীর দ্বীপ জেটি এলাকা থেকে মোটা অংকের বিনিময়ে রাখাইনে গিয়ে রোহিঙ্গাদের এপারে নিয়ে আসছে। এবং মালামাল লুট করার পাশাপাশি অমানবিক আচরণ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে