,

ঝিনাইদহে ২শ’ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ শহরের বাঘাযতীন সড়কের মধু এন্টারপ্রাইজ নামের একটি চালের দোকান থেকে খাদ্য অধিদপ্তরের সিল যুক্ত ২শ’ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আটকরা হলো- জেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) জসিম উদ্দিন, মধু এন্টারপ্রাইজের ম্যানেজার রাকিব উদ্দীন ও মালিকের ভাই রাকিব উদ্দীন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, জেলা শহরের বাঘা যতিন সড়কের মধু এন্টারপ্রাইজ নামের একটি দোকানের গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দোকানের গুদাম থেকে সরকারি সিলযুক্ত ২শ’ বস্তা চাল জব্দ করা হয়।

এ সময় দোকানের মালিক ওলিয়ার রহমান পালিয়ে গেলেও মধু এন্টারপ্রাইজের ম্যানেজার রাকিব উদ্দীন ও মালিকের ভাই রাকিব উদ্দীনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনকে আটক করা হয়।

অভিযানকালে ঝিনাইদহের র‌্যাব-৬ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে