সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিড়ালের মল থেকে ভারতে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামী কফি!

news-image

অনলাইন ডেস্ক : আমাদের দেশে পানীয় হিসাবে চায়ের কদর সবচেয়ে বেশি হলেও শহরাঞ্চলে কফির কদরও কিছু কম নয়। আর পশ্চিমা দেশগুলোতে কফি সবচেয়ে বেশি জনপ্রিয়। ইউরোপ, আমেরিকায় কফি তৈরি হয় ঠিকই তবে তার বেশিরভাগটাই আমদানি করা হয় আফ্রিকার দেশ থেকে।

যদিও এবার ভারতেই তৈরি হতে চলেছে বিশ্বের সবচেয়ে দামী কফি। এবং তা তৈরি হবে কর্ণাটকের কুর্গে। তবে কী পদ্ধতিতে এই কফি তৈরি হচ্ছে তা শুনলে অনেকেই হয়ত খেতে চাইবেন না। এই কফি তৈরি হচ্ছে ভাম বিড়ালের মল থেকে।

ভাম বিড়ালের মল থেকে কফি?
হ্যাঁ। ঠিকই শুনছেন। এই কফি লুয়ার্ক কফি নামে পরিচিত। অদ্ভুত পদ্ধতিতে তৈরি হওয়ায় তা বিশ্বের সবচেয়ে দামী কফির তকমা পেয়েছে।

ভাম বিড়ালকে এই কফি খাইয়ে তা মল থেকে বেরোনোর পরে তা বেছে নিয়ে পরিশ্রুত করে এক অনন্য পদ্ধতিতে কফি তৈরি হয় যা অত্যন্ত দামী।
সবচেয়ে দামী
এই কফির পুষ্টিগুণ অত্যন্ত বেশি বলে দাবি করা হয়। পাশাপাশি অন্যরকম পদ্ধতি হওয়ায় তার খরচও অনেক বেশি হয়। এই লুয়ার্ক কফির মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশে সবচেয়ে বেশি চল রয়েছে। প্রতি কেজির দাম ২০-২৫ হাজার টাকা।

কুর্গে প্রস্তুত
ভারতের কর্ণাটকের পাহাড়ি এলাকা কুর্গে ‘কুর্গ কনসোলিডেটেড কমোডিটিস’ নামে স্টার্ট-আপ ফার্ম তৈরি করে এই লাক্সারি কফি বানানো চলছে। খুব ছোট আকারে শুরু করে তা ধীরে ধীরে বড় আকার নিচ্ছে। প্রথম বছরে মাত্র ২০ কেজি কফি তৈরি হয়েছিল। তারপরে ৬০ কেজি ও গতবছরে ২০০ কেজি কফি উৎপাদিত হয়েছে। এবং অন্তত ৫০০ কেজি এই বিলাসবহুল কফি উৎপাদিত হবে বলে আশা সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা নরেন্দ্র হেব্বারের।

কফি ব্র্যান্ড
এই কফির ব্র্যান্ড ‘এইনমানে’। স্থনীয় ক্লাব মাহিন্দ্রা মাদিকেড়ি রিসর্টে একটিমাত্র জায়গায় এই কফি বিক্রি করা হয়। পরে ‘কুর্গ লুয়ার্ক কফি’ নামে কাফে তৈরি করে তা আলাদা করে বিক্রি করার পরিকল্পনা রয়েছে। ভারতের এই কফির দাম ৮ হাজার রুপি (১গ টাকার বেশি) । তবে বিদেশে তা ২০-২৫ হাজার রুপি (২৬-৩২ হাজার টাকা) প্রতি কেজি দরে বিক্রি হয়।

গুনমানের রহস্য
কুর্গের পাহাড়ি এলাকায় ভাম বিড়ালকে এই কফির চেরি খাওয়ানো হয়। পরে তাদের মল সংগ্রহ করা হয়। ভাম বিড়ালের পেটে গিয়ে স্বাভাবিক এনজাইম এই কফিচেরিগুলির স্বাদ ও গুনমান বাড়িয়ে তোলে। যার ফলে এই বিনস থেকে তৈরি কফি স্বাদে, পুষ্টিতে অনন্য হয়ে ওঠে!

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা