সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ সফল মানুষ যতক্ষণ ঘুমান

news-image

লাইফস্টাইল ডেস্ক : সুস্বাস্থ্যের জন্য আমাদের পর্যাপ্ত ঘুমানো প্রয়োজন। কিন্তু তার মানে এটা নয় যে, আমরা সকলেই প্রতিরাতে একই পরিমাণ ঘুমিয়ে থাকি।

ইনসাইডারের এক প্রতিবেদনের তথ্যানুসারে, কি পরিমান ঘুমের প্রয়োজন সে হিসেবে প্রত্যেকেই আলাদা। সাধারণত, প্রত্যেকের গড় হিসাবে রাতে সাড়ে ৭ ঘণ্টা ঘুমানোটা একটা ভালো পরিমাণ।

যা হোক, অনেক সফল ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায়, এত অল্প পরিমান ঘুমিয়ে থাকে যা, রীতিমতো অবাক করার মতো। দেরিতে ঘুমিয়েও সকালে অন্য অনেকের তুলনায় অনেক আগে জেগে দৈনন্দিন কাজকর্ম শুরু করে। তবে অন্যদিকে আবার এটাও দেখার বিষয় যে, আরিয়ানা হাফিংটনের মতো সফল ব্যক্তিরা কিন্তু পর্যাপ্ত ঘুমিয়ে থাকেন। যা পর্যাপ্ত ঘুমকে গুরুত্ব সহকারে নেওয়ার ক্ষেত্রে উৎসাহমূলক।

নিচের ১৫ জন সফল ব্যক্তিত্বের ঘুমের তালিকা তুলে ধরা হলো।

১. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (৩-৪ ঘণ্টা)
২. জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল (৪ ঘণ্টা)
৩. মার্কিন উদ্যোক্তা মার্থা স্টুয়ার্ট (৪ ঘণ্টা)
৪. মার্কিন বহুজাতিক পেপসিকোর চেয়ারপারসন ইন্দ্রা নুয়ি (৪ ঘণ্টা)
৫. টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (৪-৬ ঘণ্টা)
৬. ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন (৫-৬ ঘণ্টা)
৭. ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে (৫-৬ ঘণ্টা)
৮. স্পেসএক্স, টেসলা, পেপ্যাল, হাইপারলুপের প্রতিষ্ঠাতা এলন মাস্ক (৬ ঘণ্টা)
৯. এওএল এর প্রধান নির্বাহী টিম আর্মস্ট্রং (৬ ঘণ্টা)
১০. রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস (৬ ঘণ্টা)
১১. তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা (৭ ঘণ্টা)
১২. হাফিংটন পোস্টের প্রতিষ্ঠাতা আরিয়ানা হাফিংটন (৭-৮ ঘণ্টা)
১৩. ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস (৮ ঘণ্টা)
১৪. মার্কিন গায়িকা জেনিফার লোপেজ (৮ ঘণ্টা)
১৫. মার্কিন অভিনেতা ম্যাথিউ ম্যাকনহেই (৮.৫ ঘণ্টা)

তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা