চট্টগ্রাম ও ঢাকাগামী নৈশকোচ তল্লাশি, আটক ৭২ রোহিঙ্গা

news-image

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম ও ঢাকাগামী বিভিন্ন নৈশকোচে তল্লাশি চালিয়ে ৭২ রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব।  কক্সবাজারের লিংক রোড এলাকায় রোববার (১০ সেপ্টেম্বর) রাত আটটা থেকে রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তারা কৌশলে ঢাকা-চট্রগ্রামের দিকে যাচ্ছিল বলে নিশ্চিত করেছেন র‍্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন। তিনি জানান, আটক রোহিঙ্গাদের কুতুপালং এ নির্ধারিত শরণার্থী শিবিরে পৌঁছে দেওয়া হবে।

কক্সবাজারের টেকনাফ শরণার্থী শিবিরে এতদিন ৫ লাখ রোহিঙ্গা আশ্রয়ে ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় সন্ত্রাসীদের হামলা ও নির্যাতনের শিকার হয়ে ইতোমধ্যে আরও ৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

মিয়ানমারের এবারের সামরিক অভিযানে বিপুল সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশ করায় তাদের মনে শঙ্কা দেখা দিয়েছে, বাংলাদেশ সরকার এত রোহিঙ্গা রাখবে কি রাখবে না। তাই অনেক রোহিঙ্গাই চট্টগ্রামের বিভিন্ন জেলাসহ দেশের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ছেন। অনেকে আশ্রয় ও খাদ্য সংকটের কারণে টেকনাফ ছাড়ছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের অনেকে আগেই দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছে স্থায়ী আবাস। চট্টগ্রামের হাটহাজারী, চন্দনাইশসহ বিভিন্ন উপজেলায় গড়ে ওঠেছে রোহিঙ্গা পাড়া। এসব পাড়াতে আত্মীয়-স্বজনের কাছে ছুঁটছেন এবারে প্রবেশ করা অনেক রোহিঙ্গা।  পরিবর্তন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার