,

ফরহাদ মজহার অপহরণ মামলার প্রতিবেদন পিছিয়ে ১০ অক্টোবর

news-image

নিজস্ব প্রতিবেদক : কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল। আগামী ১০ অক্টোবর প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, আজ রবিবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মোহাম্মদপুর জোনাল টিমের পুলিশ পরিদর্শক মাহবুবুল হক তা দিতে না পারায় মহানগর হাকিম খুরশীদ আলম ১০ অক্টোবর নতুন তারিখ ঠিক করে দেন।

প্রসঙ্গত, গত ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলী রিং রোডের বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ মজহার ‘অপহৃত’ হয়েছেন বলে অভিযোগ করে তার পরিবার। এরপর তার স্বজনরা আদাবর থানায় এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করলে অনুসন্ধানে নামে পুলিশ। টানা ১৮ ঘণ্টা ‘নিখোঁজ’ রহস্যের পর ওই দিন রাতেই ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করে র‌্যাব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে