সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হলেই ওজন বাড়ে পুরুষের

news-image

লাইফস্টাইল ডেস্ক : তথাকথিত ভাবধারাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয় প্রকাশ করল যুগান্তকারী তথ্য। বিয়ে করলেই নাকি ওজন বাড়ে পুরুষের। পিতৃত্বের সময় দেহের ওজন আরও বাড়ে বলে গবেষণায় দাবি।

হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। বিয়ে হলে মেয়েদের ওজন বাড়ে এই কথার প্রচলন আদিম যুগ থেকে হয়ে এলেও গবেষণা দিক নির্দেশ করল অন্য দিশারীর। ৮ হাজার মানুষের ওপর হওয়া ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় বলা হয়েছে, বিয়ের পর পুরুষের দেহে বডি মাস ইনডেক্স (বিএমআই) বৃদ্ধি পায়। আর তার জন্যই বাড়ে শারীরিক ওজন।

ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয়ের গবেষক ডঃ জোয়ানা সিরদা জানাচ্ছেন, “বিভিন্ন সামাজিক বিষয় তারমধ্যে বিয়েও এমন একটা ইস্যু যা পুরুষের বডি মাস ইনডেক্স বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পুরুষ বাবা হলে বিএমআই বৃদ্ধির হার আরও বাড়ে।” ইকনমিক্সের অধ্যাপক ডঃ জোয়ানা এও জানাচ্ছেন, “নানা পারিবারিক এবং সামাজিক বিষয়ে চিন্তাভবানায় মগ্ন থাকার কারণে পুরুষ তার শরীর এবং স্বাস্থ্য নিয়ে ভাবার অবকাশ পায় না। এর ফলে পরিবর্তন হয় পুরুষের খাদ্যাভ্যাসেও। এমনকী পুরুষের আচরণেও দেখা যায় নানাবিধ পরিবর্তন।”

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা