,

গাজায় নিরস্ত্র জনগণের প্রতি ঢাকার একাত্মতা (ভিডিও)

BNP-Nayapalton-up-300x199ডেস্ক রির্পোট : গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতার প্রতিবাদে ঢাকা সহ সারাদেশে কালো পতাকা মিছিল ও সমাবেশে লাখ লাখ মানুষ জড়ো হয়ে নিরস্ত্র জনগণের প্রতি একাত্মতা জানান। এসব সমাবেশ থেকে গাজার মানুষের নায্য অধিকার ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানো হয়। ২০ দলীয় জোট এ কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করে।
নয়াপল্টনে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মিছিল পূর্ব সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবিলম্বে ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করে অধিকৃত এলাকা ফিরিয়ে দিয়ে তাদের নায্য অধিকার দিতে হবে। বাংলাদেশের মানুষ গাজার নিগৃহীত, নির্যাতিত মানুষের পাশে সঙ্গে আছে, বিশ্বের গণতান্ত্রিক মানুষের সাথে ফিলিস্তিনিদের সংগ্রামের পাশে থাকবে।
এরপর বিএনপি’র শীর্ষ নেতাদের নেতৃত্বে কালোপতাকা মিছিল শুরু হয়।
মিছিলে অংশ নিতে কালো পতাকা হাতে দুপুরের পর থেকে নেতাকর্মীরা আসতে শুরু করে। কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। কালো পতাকা মিছিল পল্টন থেকে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।
এর আগে এই কর্মসূচিতে কোনো বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ‘এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।’
কালো পতাকা মিছিলের পর আগামী ১৯ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ২০ দলীয় জোট।
এছাড়া ওই দিন সম্প্রচার নীতির প্রতিবাদে সারা দেশে কর্মসূচি পালিত হবে।

https://www.youtube.com/watch?v=jn38QJXei28

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ