,

অতিরিক্ত মেদ বাড়ায় ক্যান্সারের ঝুঁকি

news-image

স্বাস্থ্য ডেস্ক : প্রাত্যহিক কাজের চাপে হয়তো আপনার শরীরচর্চা করা একদমই হয়ে ওঠে। আবার কাজের ধরণও এমন যে, কায়িক পরিশ্রম তাতে হয় না বললেই চলে। অন্যদিকে ফাস্টফুড প্রীতির কারণে ভুঁড়ি ক্রমে স্ফীত হচ্ছে। কর্পোরেট দুনিয়ায় চাকরিজীবীদের বেশির ভাগের অবস্থাই এমন।

এক্ষেত্রে আর অবহেলা করা ঠিক হবে না। কারণ সম্প্রতি একটি গবেষণা উঠে এসেছে, পেটের অতিরিক্ত মেদের কারণে ক্যানসারের আশঙ্কা বেড়ে যায়। পেটের অতিরিক্ত মেদ ক্যানসারমুক্ত কোষগুলোকে ক্যানসার কোষে রূপান্তরিত করতে পারে। ওবেসিটির কারণে স্তন, প্রস্টেট, কোলন ও কিডনি ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

গবেষণায় অংশ নেওয়া অধ্যাপকরা জানান, পেটে জমা অতিরিক্ত ফ্যাটে এক ধরনের প্রোটিন থাকে। গবেষকেরা একদল ইঁদুরের উপর পরীক্ষা চালান। সেখানে বেশ কয়েকটি ইঁদুরকে হাই ফ্যাট ডায়েট দেওয়া হয়। কিছুদিন পর দেখা যায়, ইঁদুরগুলোর মধ্যে এফজিএফটু প্রোটিন জমেছে। এই এফজিএফটু প্রোটিনের ফলেই শরীরে টিউমার হয়, যা আবার টিউমারের মধ্যে থাকা ক্যানসারহীন কোষগুলোকে ক্যানসার কোষে রূপান্তরিত করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ক্যানসার প্রতিরোধের জন্য শরীরে একেবারেই অতিরিক্ত মেদ জমতে দেওয়া যাবে না। এজন্য নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। বাদ দিতে হবে ফাস্টফুড ও সফটড্রিংক। সূত্র: সায়েন্সডেইলি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে