বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসার কুকার ছাড়াই সহজে সিদ্ধ করুন গরুর মাংস

news-image

কোরবানীর ঈদে সব পরিবারের খাদ্য তালিকায় থাকে গরুর মাংস। গরুর মাংস শক্ত হওয়ায় তা সিদ্ধ করা নিয়ে বেশিরভাগ গৃহিনীরা পড়ের বিপাকে। আর ঈদে বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজনকে তো দাওয়াত দিতে হয়। মেজবানী করতে ঝটপট রাধেন গরুর মাংস। অনেকেই মনে করেন প্রেসার কুকার ছাড়া তাড়াতাড়ি মাংস সিদ্ধ করার সহজ কোনো উপায় নেই। কিন্তু গরুর মাংস সিদ্ধ করা সহজ অনেক পদ্ধতি রয়েছে। কিছু প্রক্রিয়া অনুসরণ করলে সহজেই সিগ্ধ হবে গরুর মাংস।

সহজভাবে কিভাবে সিদ্ধ করবেন গরুর মাংস।

১. কাঁচা পেঁপে
গরুর মাংস সিদ্ধ করার জন্য কাঁচা পেঁপের জুড়ি নেই। মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে কয়েক ফোঁটা পেঁপের আঠা বা কয়েক টুকরো কাঁচা পেঁপে দিতে পারেন। দেখবেন খুব সহজেই সিদ্ধ হবে গরুর মাংস।

২. চিনি
গরুর মাংস রান্না করার সময় ১০ মিনিট পর সামান্য চিনি দিতে পারেন। চিনি দিলে মাংস তারাতরি সিদ্ধ হয়।

৩. ঢাকনা দিয়ে চাপ দিয়ে ঢেকে দিন
যে হাড়িতে মাংস রান্না করবেন হাড়ি ঢেকে দেয়ার জন্য ভাল একটি ঢাকনা ব্যবহার করতে পারে। মাপ মত ঢাকনা হলে চাপ দিয়ে ঢেকে দিন। দেখবেন তারাতারি সিদ্ধ হবে গরুর মাংস। খাবারের মানও ভালো থাকে।

৪. সুপারি
মাংস তারাতারি সিদ্ধ কারার জন্য একটি সুপারি দিয়ে দিতে পারেন। সুপারি দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়।

৫. তামার পয়সা
মাংস রান্নার সময় পাত্রে একটা তামার পয়সা ফেলে দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। বাবুর্চিরা মাংস তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেন।

৬. রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিন
মাংস রান্না করার সময় শুরুতেই লবণ না দিয়ে রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিলে মাংস সিদ্ধ হবে এবং রান্নাটা তাড়াতাড়ি হবে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা