রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিফ বল’ বানাবেন যেভাবে

news-image

ঈদ মানেই অতিথিতে সরগরম পুরো বাড়ি। আর এই অতিথিদের রসনা তৃপ্তিতে চাই ভিন্ন আয়োজনের খাবার। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নাজিয়া ফারহানা

উপকরণ: ২ কাপ গরুর মাংস (হাড় ছাড়া ছোট করে কাটা), পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, মরিচ ৪-৫টি গোল করে কাটা, জিরাগুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লেবুর রস ২ চা চামচ, আলু মাঝারি ১টি, পাউরুটি ১টি, আধা কাপ বিস্কুটের গুঁড়া/ ব্রেডক্রাম্ব, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে আলু ও মাংস একসঙ্গে সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ আলু ও মাংস একসঙ্গে ভালো করে মাখিয়ে নিন। মাংস খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিন। এরপর এতে দিন বাকি সব মসলাজাতীয় উপকরণ। মিশ্রণ বেশ নরম হলে এতে পাউরুটি টুকরা করে মিশিয়ে নিন। এরপর গোল গোল বল তৈরি করে নিন। এই বল বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম দিয়ে বলগুলো লালচে করে ভেজে নিন। ব্যস, এবার বিকেলের নাশতায় গরম গরম পরিবেশন করুন পছন্দের সসের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে কলম নিয়ে প্রবেশ নয়

পতিত সরকারের জ্বালানি নীতি ছিলো বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

পুরুষদের চাপ কমাতে তেলের লাইনে নারীরা

যেসব পাম্পে ফুয়েল পাসে মিলছে তেল

বিএনপি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার

হরমুজ প্রণালি ফের বন্ধ করল ইরান

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে গুলি, নিরাপদ ক্রুরা

নদীতে ডুবে নিহত দুই বান্ধবীর দাফন সম্পন্ন

হরমুজ প্রণালীতে আটকে বাংলাদেশের জাহাজ, কূটনৈতিক তৎপরতা জোরদার