সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁধ ব্যথা কমাতে তিন পরামর্শ

news-image

অনলাইন ডেস্ক : যাঁরা ডেস্কে চাকরি করেন, তাঁদের ক্ষেত্রে অন্যতম একটি সমস্যা হলো কাঁধে ব্যথা। আবার যাঁরা ভারী কাজ করেন, তাঁদের ক্ষেত্রেও অনেক সময় এই ব্যথা হয়। কাঁধ ব্যথা কমানোর কিছু ঘরোয়া উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

ঠান্ডা সেঁক

কাঁধ ব্যথা কমাতে আক্রান্ত স্থানে ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে। এই ঠান্ডাভাব ব্যথা ও প্রদাহ কমাতে কাজ দেয়।

কয়েকটি বরফের টুকরো একটি তোয়ালের মধ্যে পেঁচান।
তোয়ালেটিকে ১০ থেকে ১৫ মিনিট আক্রান্ত স্থানে রাখুন।
প্রথম ৪৮ ঘণ্টায় দুবার, এভাবে ব্যবহার করুন। বরফকে ব্যাগে ভরেও সেঁক দিতে পারেন।
তবে বরফ সরাসরি ত্বকে লাগাবেন না। এতে অবস্থা আরো খারাপ হতে পারে।
গরম সেঁক

যদি এতে ব্যথা না কমে তাহলে গরম সেঁক দিতে পারেন।

একটি হট ওয়াটার ব্যাগে গরম পানি ভরে আক্রান্ত স্থানে ১০ থেকে ১৫ মিনিট রাখুন।
দিনে কয়েকবার এটি দিতে পারেন।
ম্যাসাজ

ম্যাসাজ থেরাপি আরেকটি ভালো পদ্ধতি কাঁধ ব্যথা কমানোর। এতে পেশি শিথিল হতে সাহায্য হয়, ব্যথা উপশম হয়।

ম্যাসাজ করার আগে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিন। এতে আঁটসাঁট পেশি শিথিল হবে।
এরপর তেল হালকা গরম করে ম্যাসাজ করুন। এ ক্ষেত্রে জলপাই, নারিকেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন।
তেল দিয়ে কয়েম মিনিট আক্রান্ত স্থানে ম্যাসাজ করুন।
দিনে কয়েকবার ম্যাসাজ করতে পারেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা