,

নাসিরনগরে কোরবানির পশুর চামড়া পানির দামে বিক্রি

news-image

আকতার হোসেন ভূঁইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : নাসিরনগরে এবার কোরবানির পশুর চামড়ার দাম না থাকায় জবাই করা পশুর চামড়া নিয়ে সাধারণ মানুষকে বিপাকে পড়তে দেখা গেছে। ফলে চামড়া পানির দরে বিক্রি হয়েছে। কোরবানি পশুর চামড়ার টাকাকে গরিব-দুঃখী মানুষের হক হিসেবে অভিহিত করা হলেও বাজারে চামড়ার দাম কম, চাহিদাও কম_ এ ধরনের ধুয়ো তুলে দেয়ায় উপজেলার গ্রামে-গঞ্জে চামড়া বিক্রি হয়েছে পানির দরে। আড়তদাররা যে দাম নির্ধারণ করে দিয়েছেন তার চেয়েও কমমূল্যে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন কোরবানিদাতারা। এ কারণে গরিব-দুঃখী মানুষের কপালও পুড়েছে। কোরবানিদাতারা মাত্র দুইশ’ টাকায় ৫০ হাজার টাকার দামের একটি গরুর চামড়া বিক্রি করে দিয়েছেন। গড়ে ৩০০ থেকে ৪০০ টাকার ওপরে কোনো চামড়া বিক্রি হয়নি। আর ছাগলের বড় চামড়া ৫০ থেকে ২০ টাকায় চামড়া কেনা-বেচা হয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন । অনেককে আবার চামড়া বিক্রি করতে না পেরে গর্ত করে মাটি চাপা দিতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে