,

বৃহস্পতিবার পবিত্র হজ শুরু

news-image

ধর্ম ডেস্ক : মুসলিম বিশ্বের বৃহত্তম সমাবেশ পবিত্র হজ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। পবিত্র এই কর্তব্য পালনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হয়েছেন প্রায় ২০ লাখ মুসল্লি। তাঁদের ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে কাল মুখরিত হবে মক্কার আরাফাত ময়দান।

খোঁজ নিয়ে জানা যায়, এ বছর হজের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। হজে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে এক লাখ ২৮ হাজার নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৮ হাজার নারী নিরাপত্তাকর্মী মক্কা, মিনা, মুজদালিফা ও আরাফাত ময়দানে হাজিদের সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে।

নারীরা হাজিদের নিরাপত্তার পাশাপাশি পবিত্র কোরআন বিতরণ ও হাজিদের হজের নিয়মকানুন শিখিয়ে দেবেন। হজ চলাকালে হাজিদের স্বাস্থ্যসেবা দিতে বহু মেডিকেল টিম কাজ করবে। মিনায় ১৮৫টি, আরাফাতে ২৫০টি ও মুজদালিফায় ২০০টি টিম কাজ করবে।

বুধবার ফজর নামাজের পর মুসল্লিরা মক্কা নগরী থেকে হেঁটে, বাসে করে মিনার উদ্দেশে রওনা দেবেন। বুধবার মিনায় অবস্থান করে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আরাফাতের উদ্দেশে রওনা হবেন। আরাফাতে জোহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করে সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে অবস্থান করবেন তাঁরা। পথে শয়তানকে নিক্ষেপ করার জন্য পাথর সংগ্রহ করবেন তাঁরা।

বাংলাদেশ থেকে গত ২৪ জুলাই প্রথম হজ ফ্লাইট শুরু হয়। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ২২৯ জন হজ পালন করার জন্য সৌদি আরবের মক্কায় পৌঁছেন।

হজের এই বিশাল কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ থেকে প্রশাসনিক টিম সৌদি আরব পৌঁছেছে অনেক আগেই। সেই সঙ্গে চিকিৎসার জন্য এসেছে চিকিৎসক দল।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে