সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুল পড়ে? এই ঘরোয়া পদ্ধতির সাহা‌য্য নিলেই কেল্লাফতে

news-image

লাইফস্টাইল ডেস্ক :বর্ষা আসতে আর বেশি দেরি নেই। আর বর্ষার কথা বেশিরভাগ মেয়েদের ওই একটাই চিন্তা। আমার চুলের কী হবে! কারণ, কাজের জন্য তো কমবেশি সকলকেই বাইরে বেরতে হয়। আর বৃষ্টিতে চুল ভিজলে সে ‌যাচ্ছেতাই অবস্থা হয়। বিশেষ করে এই সময় বাতাসের আর্দ্রতা চুল শুষ্ক করে তোলে। তাই চুল পড়ার সমস্যা আরও বাড়ে বর্ষাকালে। তবে এই সব থেকে চুলকে বাঁচাতে উপায় তো অবশ্যই কিছু আছে।
দেখুন…

বর্ষাকালে চুলের শুষ্কভাব এড়াতে শ্যাম্পুর পর লেবু ও চা পাতার জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। সামান্য চা পাতা গরম জলে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন তারপর চায়ের লিকারে লেবুর রস মিশিয়ে নিন। এটি দিয়ে চুল ধুলে চুলের শুষ্কভাব অনেকটা কমবে।

বর্ষাকালে স্কাল্পে অনেক সময় দুর্গন্ধ হয়। আর তাই চুল পরিস্কারের সময় লেবুর রসের সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে নিন। আর তাতে একটু গ্লিসারিনও মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি এক মগ জলে মিশিয়ে চুল পরিষ্কারের পর আরও একবার ধুয়ে ফেলুন।

বর্ষাকালে চুলের অন্যতম সমস্যা খুশকি। খুশকির হাত থেকে মুক্তি পেতে টি-ট্রি অয়েলের সঙ্গে সামান্য গোলাপ জল বা মিনারেল ওয়াটার মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটি স্কাল্পে লাগালে খুশকির হাত থেকে মুক্তি পাবেন। টি-ট্রি অয়েল ছাড়া অন্যকোনও এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।

বর্ষাকালে ঘন ঘন চুল পরিষ্কার করা দরকার। শ্যাম্পু কম ব্যবহার করে, জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলে উজ্জ্বলতা আনতে ব্যবহার করতে পাবেন ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে আধঘণ্টা লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

বেসন, পাকা পেঁপে ও সামান্য লেবুর রস একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি স্কাল্পে লাগিয়ে রাখুন ঘণ্টাখানেক। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, চুল ভালো পরিষ্কার হয়ে গেছে এবং ঝলমল করছে।

বর্ষাকালে চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে তেল গরম করে লাগান। রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম তেল ম্যাসাজ করলে সবচেয়ে ভালো ফল পাবেন। সকালে চুল পরিষ্কার করার আগে স্কাল্পে লেবুর রস বা অ্যাপেল সিডার ভিনিগার ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা