সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ন মাটন তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : আসছে ঈদ। এই ঈদে গরুর পাশাপাশি থাকবে খাসির মাংসের নানা পদ। তাই তো আজ থাকছে ভিন্নধর্মী একটি রেসিপি অনিয়ন মাটন। চলুন জেনে নেয়া যাক-

উপকরণ : মাটন এক কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ ১০/১২টি, আলু কিউব পাঁচ/ছয়টি, হলুদ-মরিচ গুঁড়া দুই চা চামচ, আদা-রসুন বাটা এক টেবিল চামচ, ধনিয়া-জিরা গুঁড়া এক চা চামচ, টক দই আধা কাপ, দারুচিনি-এলাচ তিন/চার টুকরা, তেজপাতা দুইটি, লবঙ্গ দুই/তিনটি, গোলমরিচ তিন/চারটি, টমেটো সস এক কাপ, কাঁচামরিচ চার/পাঁচটি, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।

প্রণালি: মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজ কিউব করে কেটে নিন। একটি পাত্রে মাংস, টক দই, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ ও সব বাটা মশলা ভালো করে মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। আলু সামান্য তেলে হাল্কা বাদামি করে ভেজে তুলে রাখুন। পেঁয়াজ কিউব হাল্কা ভেজে নিন।

ফ্রাইপ্যানে তেল গরম করে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ হাল্কা ভেজে ম্যারিনেট করা মাংস দিয়ে ৫/১০ মিনিট ভালোভাবে কষিয়ে ভাজা আলু ও পরিমাণমতো পানি, স্বাদমতো লবণ দিয়ে নেড়ে মাঝারি আঁচে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে এলে টমেটো সস, পেঁয়াজ কিউব, ধনিয়া-জিরা গুঁড়া দিয়ে নেড়ে মৃদু আঁচে রান্না করুন। ঝোল শুকিয়ে মাখামাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন অনিয়ন মাটন।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’