,

কাতারে হোম-সালাল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবক ওমর ফারুক নিহত

news-image
দ্বীন ইসলাম খাঁন, কাতার , দোহা : জানা গেছে গতকাল শুক্রবার কাতারে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি শ্রমিক ওমর ফারুক ( ৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কাতারের রাজধানী দোহা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হোম-সালাল এলাকায় শুক্রবার রাতে নিজ রুমে বৈদ্যুতিক কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাৎক্ষণিক নিহত হন ওমর ফারুক(৩৬)
নিহত ওমর ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার দপ্তপাড়া হাবিবুল্ল্যা মেম্বার বাড়ির নবী উল্ল্যার ছেলে। প্রাথমিক ভাবে বিষয়টি দুর্ঘটনা বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওমর ফারুকের চাচাতো ভাই সাহেদ আহমেদ গাদ্দাফি জানান, ফারুক দীর্ঘদিন ধরে আল মুনছুর কন্ট্রাক্টিং কোম্পানিতে কর্মরত ছিলেন।
বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম জানান, সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে