,

প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবো : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে এমন আশাবাদ ব্যক্ত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবো।

শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌরসভা প্রাঙ্গণে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ঝড়বৃষ্টি থাকুক, না থাকুক প্রকৌশলীরা রাস্তায় থাকবে, পুলিশ রাস্তায় থাকবে। যেখানেই প্রয়োজন হবে সেখানেই তাৎক্ষণিক সংস্কার করা হবে। প্রয়োজনে ঈদের দিন আমি নিজেও রাস্তায় থাকব। প্রাকৃতিক দুর্যোগ ঝড়, বৃষ্টি কোন অজুহাতেই সংস্কার কাজে বাধা হয়ে থাকবে না। আমার টার্গেট হচ্ছে সকল অজুহাতকে পিছনে ফেলে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করা। ইতিমধ্যে সংস্কারের ৭০ ভাগ কাজ শেষ করেছি। পুরোপুরি যাত্রা শুরু হওয়া পর্যন্ত রাস্তাগুলো ব্যবহারযোগ্য হবে। রমজানের ঈদের মত মানুষ ঘরে ফেরার মত সুযোগ তৈরি হয়েছে। এনিয়ে কোন দুশ্চিন্তা করার কোন কারণ নেই। আমি নিজেই সংস্কার কাজ মনিটর করতেছি।

এসময় জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, কবিরহাট থানার ওসি মির্জা মো: হাসান সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে