,

বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

hsc resultডেস্ক রির্পোট : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে  সাধারণ এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা-২০১৪ এর ফল ১৩ আগস্ট বুধবার প্রকাশ করা হবে।

বেলা দেড়টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস এর মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানরা ফল সংগ্রহ করতে পারবেন।

সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডগুলোর প্রকাশিত ফল ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওয়েব মেইল’র মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওয়েব মেইলের মাধ্যমে প্রাপ্ত ফল ডাইনলোড করে প্রকাশ করার জন্য www.educationboard.gov.bd  ওয়েবসাইটের Webmail ব্যবহার করে প্রতিষ্ঠানের ঊওওঘ এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হয়েছে।

পরীক্ষার্থীদের পরীক্ষার ফল স্ব স্ব কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd  এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। নির্ধারিত Short Code- -১৬২২২ এ SMS এর মাধ্যমে ফল প্রাপ্তির পদ্ধতি টেলিটকের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

জ্ঞাতব্য, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফল পাওয়া যাবে না। পুনঃনিরীক্ষণের জন্য এসএমএস এর মাধ্যমে ১৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস