“কাতারে আল-ওয়াকরায় ভৈরবের মনির হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার”
দ্বীন ইসলাম খাঁন, দোহা, কাতার থেকে : জানা গেছে কাতারের রাজধানী দোহার আল-ওয়াকরায় গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে
আত্নহত্যাকারী ব্যক্তির নিজ রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কাতার পুলিশ। নিহত ব্যক্তি মনির হোসেন (২৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোছামারা গ্রামের শহীদ মিয়ার ছেলে স্থানীয় সময় বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাতারের একটি কোম্পানিতে দুই বছর ধরে কর্মরত ছিলেন। কাতার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাতারের দোহা হামাদ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহতের বড় ভাই জাকির হোসেন মোবাইল ফোনে জানান, নিহত মনির হোসেন দুই মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে কাতারে ফিরে আসেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ভাবে তা তিনি বলতে পারেননি।
এব্যপারে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম মোঠো ফোনে জানান, সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন শ্রম সচিব রবিউল ইসলাম।











