,

২৯ বছর পর মুক্তি পাচ্ছে সিনেমা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় গীতিকার, লেখক ও পরিচালক সামপুরান সিং কালরা। তিনি ‘গুলজার’ নামেই পরিচিত। ১৯৬৩ সালে বন্দিনি সিনেমায় তার অসাধারণ অবদান তাকে খ্যাতি এনে দেয়। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সংগীত জগতের প্রসিদ্ধ সবার সঙ্গেই কাজ করেছেন তিনি। পাশাপাশি পরিচালক হিসেবেও দাঁড়িয়েছেন ক্যামেরার পেছনে।

১৮ আগস্ট ছিল গুলজারের ৮৩তম জন্মবার্ষিকী। এ দিন তার ভক্তরা শুনলেন আরো একটি খুশির সংবাদ। ১৯৮৮ সালে গুলজার পরিচালিত লিবাস সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভারতীয় টিভি চ্যানেল জি ক্ল্যাসিক এ তথ্য জানায়।

গত ২৯ বছর আলোর মুখ দেখেনি সিনেমাটি। এতদিন সেটি ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যালের আর্কাইভে সংরক্ষিত ছিল। চলতি বছরের শেষে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

সিনেমাটিতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, শাবানা আজমি, রাজ বাব্বার, সুষমা শেঠ, উৎপল দত্ত, অনু কাপুর, সবিতা বাজাজ প্রমুখ। সিনেমাটির আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো, এর গানের সুর করেছেন আর ডি বর্মণ।

গুলজারের ‘রবি পার’ সমগ্রের ছোটগল্প ‘সীমা’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। সুধির নামক একজন থিয়েটার ডিরেক্টর এবং তার স্ত্রী সীমাকে ঘিরে তৈরি হয়েছে সিনেমার গল্প। এতে সুধির চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ এবং সীমা চরিত্রে শাবানা আজমি।

সিনেমাটি প্রযোজনা করেছেন প্রয়াত বিকাশ মোহন। এখন জি পরিবারের সহযোগিতায় তার ছেলে আমুল বিকাশ মোহন এবং অংশুল বিকাশ মোহনের মাধ্যমে পূর্ণ হচ্ছে বাবার স্বপ্ন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে