,

ঢাকায় ফিরছেন শাবনূর

Shabnur_416130855চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরছেন শাবনূর। ঢাকায় এসেই ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’ পরিবেশে ব্যস্ত হয়ে উঠবেন তিনি। এবার একটি নতুন ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করতে দেখা যাবে তাকে। আগেরবার দেশে থাকাকালেই পরিচালক সমিতির সদস্য হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। 



শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘মাঝে বেশ কয়েকবার শাবনূরের দেশে ফেরার কথা ছিল। এমনকি বিমানের টিকিট কেটেও পরে তা বাতিল করা হয়। টিকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চিকিৎসকরা ওকে পরামর্শ দিয়েছিলেন ছয় মাস পর্যন্ত আইজানকে নিয়ে যেন অস্ট্রেলিয়ায় থাকে। তাই দেশে ফিরতে পারেনিও। সেই প্রক্রিয়া শেষ হয়েছে। তাই এখন ওর দেশে ফিরতে চিকিৎসকদের তরফ থেকেও আপত্তি নেই।’



এদিকে শাবনূরের বর অনিক মাহমুদ স্ত্রী ও সন্তানের দেশে ফেরার অপেক্ষায় আছেন। কারণ ব্যবসায়িক ব্যস্ততার কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে আইজনাকে কোলে নেওয়ার সুযোগ পাননি তিনি। শাবনূর ও আইজান চলতি মাসের কত তারিখ ফিরবেন তা অবশ্য গোপনই রাখা হয়েছে। 



২০১২ সালের ৬ ডিসেম্বর চুপিসারে অনিককে বিয়ে করেন। ‘বধূ তুমি কার’ ছবিতে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। জানা গেছে, শাবনূর ফিরে এলে পারিবারিকভাবে তার ও অনিকের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। গত বছরের ২৯ ডিসেম্বর পুত্রসন্তানের মা হন শাবনূর। তার ছেলের নাম রাখা হয় আইজান নেহান। 

শাবনূরকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘কিছু আশা কিছু ভালোবাসা’য়। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ছিলেন ফেরদৌস ও মৌসুমী। 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস