,

বেনাপোলের ৭টি পয়েন্ট দিয়ে ঢুকছে ভারতীয় গরু (ভিডিও)

news-image

কোরবানির ঈদ সামনে রেখে বেনাপোল সীমান্তের রুদ্রপুর, পুটখালী, গোগা ও দৌলতপুরসহ অন্তত ৭টি পয়েন্ট দিয়ে আসছে ভারতীয় গরু। ফলে লোকসানের আশঙ্কায় দেশীয় খামারি ও ব্যবসায়ীরা।

সীমান্তে কড়াকড়িতে গত ৪ বছর প্রায় বন্ধ ছিল গরু আসা। এই সুযোগে চাহিদা মেটাতে শার্শা বেনাপোলে গড়ে ওঠে দুই হাজারেরও বেশি পশুর খামার। কিন্তু আবারও ভারতীয় গরু আসতে শুরু করায় লোকসানের আশঙ্কায় পড়েছেন খামারিরা।

রাজস্ব কর্মকর্তাদের হিসেব অনুযায়ী গত ৪০দিনে এসেছে প্রায় ৯ হাজার পশু। গরু বাবদ সরকার ৩০ লাখ টাকা রাজস্ব পেলেও ভারতে পাচার হয়ে গেছে দেড়শো কোটি টাকার বেশি।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ইছামতি নদী পাড়ি দিয়ে এসব পশু নিয়ে আসেন চোরা কারবারিরা। পরে সীমান্তবর্তী বিভিন্ন বাড়িতে রেখে এসব গরু পাঠিয়ে দেয়া হয় ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে।

এ নিয়ে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, গত এক মাসে সীমান্ত দিয়ে এসেছে ৬ হাজার ৪শ ৫৮টি পশু। যার মধ্যে গত এক সপ্তাহেই এসেছে ১৯৯১টি।

প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, গত বছরের মতো এবারও কোরবানিতে পশুর সংকটের কোনো আশঙ্কা নেই। তাই ভারত থেকে গরু আনা বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর হওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে