,

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

news-image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় লাগা আগুন দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। দুপুর সাড়ে ৩টায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

পলাশ চন্দ্র মোদক জানান, আগুন নিভে গেছে। তবে ধোঁয়া আছে। শীতাতপ নিয়ন্ত্রিত ভবন হওয়ায় ধোঁয়া বের করতে সময় লাগছে। ফায়ার সার্ভিস ও সিভিল এভিয়েশনের নিজস্ব দমকল বাহিনীর সদস্যরা ধোঁয়া বের করতে কাজ করছেন।

এদিকে আগুন ও প্রচণ্ড ধোঁয়ার কারণে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে। তবে অন্যান্য ফ্লাইট অবতরণ করছে। শাহজালাল বিমানবন্দরের অনুসন্ধান বিভাগ থেকে  এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানকার সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ এএসপি আফতাব  বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে