,

বিদেশী শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় ই-পেমেন্ট সেবা

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার অভিবাসন বিভাগের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধ করার লক্ষ্যে আগামী নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে অর্থ আদান-প্রদান ব্যবস্থা চালু করতে যাচ্ছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ।

বিদেশি কর্মীদের পাসপোর্ট বা ভিসার জন্য নগদ অর্থ জমা দেয়ার পরিবর্তে ই-পেমেন্টের মাধ্যমে তা করতে পারবে।

অভিবাসন মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলী বলেন, আগামী নভেম্বর মাস থেকে এই সেবাটি চালুর পরিকল্পনা রয়েছে অভিবাসন বিভাগের। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর মাধ্যমে সেবার মান উন্নত হবে। আমাদের কোনো কোনো অফিসে প্রতিদিন পাসপোর্ট এবং বিদেশী শ্রমিকদের ভিসার জন্য পরিশোধিত অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪০ লাখ রিংগিত। সেবাটি চালু হলে কর্মকর্তাদের নগদ অর্থ নিরাপদে রাখার ঝামেলা পোহাতে হবে না। অনলাইন ব্যবস্থা চালু হলে এ ক্ষেত্রে জালিয়াতি বন্ধ হবে এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। পাশাপাশি জনগণও এটি থেকে উপকৃত হবে কারণ তারা এটি তাদের নিজেদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী করতে পারবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে