,

ব্রণ থেকে হতে পারে প্রাণঘাতি সংক্রমণ!

news-image

স্বাস্থ্য ডেস্ক : মুখে ব্রণ হয়েছিল তরুণীর। স্বাভাবিক ব্রণ সাধারণত কয়েক দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। কিন্তু সেই তরুণীর ব্রণটি ক্রমে বড় হতেই থাকে। এরপর চিকিৎসকের দ্বারস্থ হতে হয় তাকে। চিকিৎসকরা জানান, তার এ সংক্রমণ মোটেই সাধারণ সংক্রমণ নয়। এটি থেকেই তার চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।

কেটি রাইট নামে সে তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার সেই ব্রণ কিভাবে মারাত্মক হয়ে উঠল, তার কাহিনী। তিনি লিখেছেন, ‘এক সপ্তাহ আগে আমার মুখে ব্রণের মতো হয়। আর আমি সিদ্ধান্ত নেই এটি ফুটো করে ফেলার। এটি থেকে ব্যথা করছিল, যা সহ্য করা কঠিন হয়ে পড়েছিল। ’

তবে যন্ত্রণার সঙ্গে সংক্রমণ ক্রমে বেড়ে যাওয়ার কারণে চিকিৎসকদের সহায়তা নিতেই হয় তরুণীকে।

চিকিৎসকরা তাকে বলেন, তার সে ব্রণ মোটেই সাধারণ কোনো বিষয় নয়। এটি একটি মারাত্মক সংক্রমণ, যার পেছনে রয়েছে বিশেষ ধরনের জীবাণু।

চিকিৎসকরা জানান, এ ধরনের সংক্রমণ সাধারণ সংক্রমণের মতো দেহের বাইরের অংশে থাকে না। এটি ক্রমে দেহের অভ্যন্তরে চলে যায়। আর এ কারণে এটি মুখের ত্বক থেকে ক্রমে মস্তিষ্কের অভ্যন্তরে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এমনকি সময়মতো চিকিৎসা না করলে চোখ নষ্ট হওয়ার আশঙ্কাও ছিল।

সময়মতো চিকিৎসা করায় এ সংক্রমণ ঠেকাতে পেরেছেন তরুণী। আর এ সংক্রমণের শুরুটি ছিল অদ্ভুত। সে তরুণী জানিয়েছেন, আইব্রো থেকেই সংক্রমণের শুরু হয়েছে। এ কারণে কোথাও ব্রণ হলে মনে রাখতে হবে যে, তা কোনোভাবেই ধরা যাবে না এবং আইব্রো বা অন্য কোনো প্রসাধনী ব্যবহার করা যাবে না। সূত্র : ফক্স নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে