সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশের পর ত্বকের যত্নে ছয় পরামর্শ

news-image

লাইফস্টাইল ডেস্ক : ত্রিশ বছরের পর থেকে ত্বক ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগোতে থাকে। ত্বকে বলিরেখা, কুঁচকানো ভাব ইত্যাদি শুরু হয়। তাই ত্রিশ বছরের পর থেকেই ত্বকের বাড়তি যত্ন শুরু করা উচিত।

ত্রিশের পর ত্বকের যত্নে কিছু পরামর্শ দিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. ময়েশ্চারাইজার

ত্রিশ বছরের পর ত্বককে সব সময় আর্দ্র রাখা জরুরি। তাই দিনে অন্তত দুবার এটি ব্যবহার করুন।

২. বার্ধক্যরোধী উপাদান

ত্রিশ বছরের পর থেকে এমন পণ্য ব্যবহার করুন, যার মধ্যে বার্ধক্যরোধী উপাদান বা অ্যান্টিএইজিং উপাদান রয়েছে। এগুলো ত্বকের বলিরেখা পড়া কিছুটা ধীরগতির হতে সাহায্য করবে।

৩. সূর্যের আলোর কাছে কম যান

কড়া সূর্যের আলো ত্বকের ক্ষতি করে। তাই কড়া সূর্যের আলো এড়িয়ে চলুন। আর ঘরের বাইরে বের হতে হলে সানক্রিন ব্যবহার করুন।

৪. চোখের প্রয়োজন বাড়তি যত্ন

বার্ধক্যের ছাপ প্রথম পড়তে শুরু করে চোখের চারপাশে। সাধারণ এন্টিএজিং পণ্য অনেক সময় এ ক্ষেত্রে ততটা ভালো কাজ করে না। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে কেবল চোখের চারপাশে ব্যবহারের জন্য অ্যান্টিএজিং পণ্য ব্যবহার করুন।

৫. মোটা ভ্রু রাখুন

আই ভ্রু প্লাক করার সময় বেশি চিকন করে ফেলবেন না। এতে বয়স্ক লাগে। ভ্রু একটু মোটা রাখুন। এতে তরুণ লাগবে।

৬. চিকিৎসকের পরামর্শ নিন

ত্রিশের পর থেকে ত্বকের যত্নে একজন ডার্মাটোলজিস্টের তত্ত্বাবধায়নে থাকুন। নিয়মিত চেকআপ করুন। চিকিৎসকের পরামর্শমতো চললে ত্বক অনেক বেশি স্বাস্থ্যকর ও ভালো থাকবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা