,

বোল্ড হলেন, আউট হলেন না!

news-image

স্পোর্টস ডেস্ক : খানিকটা সময় ঘোরের মধ্যে ছিলেন সবাই। বিস্ময় ফুটে উঠছিল আন্দ্রে ফ্লেচারের চোখেমুখে। এটাও সম্ভব! বলটা এত জোরে স্টাম্পে লাগার পরও কিনা বেঁচে গেলেন ক্যারিবীয় ওপেনার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া স্টার্সের ম্যাচে এমন ঘটনা ঘটেছে। খেরি পেইরির বলটা ফ্লেচারের স্টাম্পে লেগেছিল। স্টাম্পে লাগানো বাতিগুলোও জ্বলে উঠল, তবে বেলগুলো স্টাম্পের মাথাতেই আটকে রইল। ফলে বোল্ড হয়েও আউট হলেন না আন্দ্রে ফ্লেচার।

টস জিতে সেন্ট লুসিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ত্রিনবাগো। ষষ্ঠ ওভারে খেরি পেইরির বলটার লাইন মিস করেন আন্দ্রে ফ্লেচার। বলটা স্টাম্পে লেগে রামদিনকে ফাঁকি দিয়ে বাউন্ডারি পার করে চলে যায়। তবে ততক্ষণে চোখ বড় করে ফেলেছেন মাঠে উপস্থিত সবাই। কারণ, বলটা বেশ জোরেই স্টাম্পে আঘাত করেছিল। বেল না পড়ায় দারুণ অবাক হন ফ্লেচারসহ বাকি ক্রিকেটাররা।

গত বছরের সিপিএলেও এমন ঘটনা ঘটে আন্দ্রে ফ্লেচারের সঙ্গে। কাকতালীয়ভাবে গতবারও ফ্লেচারের প্রতিপক্ষ দল ছিল এই ত্রিনবাগো নাইট রাইডার্স। এর আগে গত রোববার বার্বাডোস ট্রাইডেন্টসের বিপক্ষে এই কারণে বেঁচে যান সাকিব আল হাসান। ওয়েইন পারনেলের বলটা সাকিবের স্টাম্পে আঘাত করে, তবে বেল না পড়ায় সেই যাত্রায় বেঁচে যান বিশ্বসেরা অলরাউন্ডার। শেষমেশ অপরাজিত ৪৪ রান করে দলকে দারুণ জয় এনে দেন টাইগার ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে