সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন আমাদের নজর কেবল খেলাতেই : ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক : দেনা-পাওনা নিয়ে বোর্ডের সঙ্গে সমস্যা সমাধানের পর এবার কেবলমাত্র খেলাতেই নজর দিতে চান অস্ট্রেলিয়া দলের ভাইস ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। তিনি বলেন, যেভাবেই হোক বোর্ডের (অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড) সঙ্গে সমস্যার সমাধান হয়ে গেছে। এখন কেবলমাত্র মাঠে ভাল খেলে দলকে সাহায্য করার দিকে নজর দিতে চান।

জুন মাসে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অনেক আলোচনা-সমালোচনা শেষে গত সপ্তাহে বোর্ড এবং খেলোয়াড়রা নতুন চুক্তিতে সম্মত হয়। বিষয়টি ঠিকভাবে দেখভাল করা হয়নি বলে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে খেলোয়াড়দের পক্ষে শক্ত ভূমিকা পালন করেছেন ডান-হাতি আক্রমণাত্মক এ ব্যাটসম্যান।

তবে যেভাবেই হোক সমস্যার সমাধানে পৌঁছা গেছে এখন ওয়ার্নার ও দলের খেলোয়াড়রা মাঠের খেলা এবং জন সমর্থন ফিরিয়ে আনতে মনোনিবেশ করতে পারবেন। বেতন-ভাতাদি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের প্রক্রিয়া নিয়ে বোর্ড ও খেলোয়াড়দের সমালোচনা করেছেন দেশটির জনগণ। সুতরাং জনগণের পূর্ণ সমর্থন ফিরে পেতে অবশ্যই খেলোয়াড়দের এখন নৈপুণ্য দেখাতে হবে।

এ মাসের মাঝামাঝি সময়ে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশ সফর শেষ করেই সরাসরি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে যাবে স্টিভ স্মিথের দলটি। এরপর রয়েছে বছরের শেষ দিকে নিজ মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে এ্যাশেজ সিরিজ।

কিভাবে খেলোয়াড়রা ভক্তদের সমর্থন ফিরিয়ে আনবে জানতে চাইলে নাইন নেটওয়ার্ক স্পোর্টসের সানডে প্রোগ্রামকে ওয়ার্নার বলেন, ‘ভাল ক্রিকেট খেলে।’ ‘এই মুহূর্তে আমাদের আমাদের নজরে বাংলাদেশ সফর, এরপর ভারতে ওয়ানডে সিরিজ এবং এরপর অবশ্যই আমাদের সামনে আছে ‘বড়’ এ্যাশেজ সিরিজ। ‘গণমাধ্যমে বিষয়টি যেভাবে প্রকাশিত হয়েছে, আমরা সেটা অনুভব করছি। আমরা এখন কেবল মাঠে গিয়ে খেলায় মনোনিবেশ করতে পারি।’ বাসস।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও