বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ মাশরাফীকে নিয়ে ভারতীয় পত্রিকার বিশেষ প্রতিবেদন

news-image

স্পোর্টস ডেস্ক : কাশির সঙ্গে রক্ত। তাই শিগগিরই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হোন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজা। তবে তিনি এখন পুরোপুরি সুস্থ।

মাশরাফির অসুস্থতার ঘটনা ভারতের জনপ্রিয় পত্রিকা এবেলা বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে। গো নিউজের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।

অসুস্থ মাশরাফী মোর্তুজা। আর তার জন্যই বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ককে যেতে হল হাসপাতালে। মাশরাফির কাশির সঙ্গে রক্ত পড়তে শুরু করে শনিবার। মাশরাফির শারীরিক অবস্থা হঠাৎই খারাপ হওয়ায় তার পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। কালবিলম্ব না করে মাশরাফিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বাংলাদেশের দুর্দান্ত এই অলরাউন্ডারের শারীরিক অবস্থা এখন সঙ্কটজনক নয় বলেই জানানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরীর বক্তব্য, ‘‘গুরুতর শারীরিক সমস্যা হয়নি মাশরাফির। কাশতে গিয়ে রক্ত ঝরতে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই কারণেই মাশরাফিকে হাসপাতালে ভর্তি করা হয়।’

১১ বছর বাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। বেতন সংক্রান্ত ব্যাপার নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিবাদ চলছিল অজি ক্রিকেটারদের। এখন অবশ্য তা চুকেবুকে গিয়েছে। ফলে অজিরা বাংলাদেশ সফরে আসতে রাজি। এই সিরিজে অবশ্য নেই মাশরাফি। কারণ তিনি আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন। ফলে পুরোদস্তুর সুস্থ হয়ে ওঠার জন্য অনেকটাই সময় পেয়ে যাচ্ছেন মাশরাফি।

এ জাতীয় আরও খবর