সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারকে ধুয়ে দিলেন বার্সা প্রেসিডেন্ট

news-image

স্পোর্টস ডেস্ক :নেইমার এখন আর বার্সার নন। বিশাল অর্থের বিনিময়ে তিনি এখন পিএসজির। নেইমারের বার্সা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে চলে যাওয়ার প্রক্রিয়াটাকে অসৌজন্যমূলক হিসেবে চিহ্নিত করেছেন ক্লাবের প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ। রীতিমত ব্রাজিলিয়ান তারকাকে ধুয়ে দিলেন তিনি।

নেইমারের পণ ছিল তিনি আর বার্সায় থাকবেন না। তাই তাকে আটকে রাখতে পারেনি ন্যু ক্যাম্পের মালিক পক্ষ। এ বিষয়ে বার্তোমেউ জানালেন, ২৫ বছরের ব্রাজিলিয়ান সুপারস্টারকে বার্সায় ধরে রাখার চেষ্টা তারা করেও পারেনি। কারণ তার ইচ্ছাই ছিল না বার্সাতে থাকার।

এছাড়া নেইমারকে একহাত নিয়ে বার্সা প্রধান বার্তোমেউ বললেন, ‘নেইমার এখন ইতিহাস। সে চলে যেতে চেয়েছে। এসব তো করার একটা প্রক্রিয়া আছে। কেউ ক্লাবের চেয়ে বড় হতে পারে না। এই যাওয়া নিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছি আমরা।’ নেইমার চলে যেতে পারেন তা আগে থেকেই কিছুটা আঁচ করেছিলেন বলে জানালেন বার্তোমেউ, ‘আমরা বুঝেছিলাম, নেইমারের চলে যেতে পারে। এই কারণেই তার বাই আউট ক্লজ বাড়িয়ে দিয়েছিলাম।’

বার্সার এমএসএন বা মেসি-সুয়ারেস-নেইমার ত্রিফলা ভেঙেছে। ইতিহাসের সবচেয়ে সেরা ত্রিমুখী আক্রমণ বলা হচ্ছিল যাকে। নেইমারের বিকল্প হয় না। কিন্তু বার্সাকে তো তার অভাব পুরণের চেষ্টা করতে হবে। সেটাই বলছিলেন বার্সা প্রেসিডেন্ট, ‘এখন আমরা বিকল্প খুঁজছি। যাই ঘটুক না কেন শেষ পর্যন্ত তা বার্সেলোনার জন্য ভালোই হয়েছে। কারণ, সে থাকলে আমাদের সাথে একজন গ্রেট খেলোয়াড় থাকতো। আর সে চলে যাওয়ায় আমরা পেয়েছি অনেক টাকা। এই ২২২ মিলিয়ন ইউরো আমরা বুঝেশুনে, শক্ত হাতে, প্রজ্ঞার সাথে খরচ করবো। এটা ক্লাবের উন্নতিতে ব্যবহৃত হবে। এই টাকা আমাদের হাতে আছে বলে ভালো খেলোয়াড়কে সই করানোর জন্য খুব চমৎকার অবস্থানে আছি আমরা।’
বার্তোমেউয়ের কথায় শাপেবরের মতো ব্যাপার আছে। কিন্তু নেইমারের চলে যাওয়া তাদের মতো ক্লাবের মানুষের অহংয়ে কতোটা আঘাত হেনেছে তাও তার কথায় স্পষ্ট। টাকার চেয়ে এই ক্লাব বড়। মেসি, ইনিয়েস্তার উদাহরণ টেনে বার্তোমেউ বলেছেন, ‘আমাদের ক্লাবের ইতিহাস ১১৮ বছরের। এখানে গ্রেট খেলোয়াড়, ১৪০,০০০ সদস্য, সব আমাদের…এই সদস্যরা এবং এই ক্লাবের মালিকানা কোনো শেখ বা বণিকের না। লিওনেল মেসি বা আন্দ্রেস ইনিয়েস্তাদের আনুগত্যই উদহারণ হওয়া উচিৎ। লিও মেসি এই দলের নেতা থাকবে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা