সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্ক ভেঙে যাচ্ছে, তবে সমাধান আছে!

news-image

অনলাইন ডেস্ক : প্রেম-ভালোবাসা, বন্ধুত্ব, পরিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহ – সব সম্পর্কের মধ্যেই দেখা দিতে পারে সমস্যা৷ সমস্যার কারণ না জানা থাকায় ভেঙে যেতে পারে সম্পর্কও! এ সব বিষয়ে জটিল সমস্যার সহজ সমাধান দিয়েছেন জার্মান বিশেষজ্ঞরা!

ভালোবাসার সম্পর্ক:
স্বামা-স্ত্রী বা ভালোবাসার মানুষের সাথে নানা কারণে ঝগড়া হতে পারে৷ তাই বলে ছোট-খাটো কারণে এতদিনের সম্পর্ক শেষ হয়ে যেতে পারে না, তাই না? সুতরাং ঠান্ডা মাথায় সমস্যার সমাধান নিয়ে কথা বলুন৷ প্রয়োজনে পার্টনার থেরাপি, অর্থাৎ বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ জানান জার্মানির মনোরোগ ও পার্টনার থেরাপিস্ট ডা. নিকোলাউস মেলকপ৷

বিশেষজ্ঞের অভিজ্ঞতা:
ড. মেলকপ তাঁর বহুদিনের ডাক্তারি অভিজ্ঞতা থেকে জানান, ‘‘যেসব দম্পতি বা পার্টনার আমার কাছে এসেছেন তাঁদের সাথে আট-দশটা সিটিং-ই ৪০ থেকে ৫০ ভাগ যুগলের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলেছে৷

কথা বলা বা আলোচনার বিকল্প নেই:
আজকের এই যান্ত্রিক জীবনে স্বামী-স্ত্রী সহ পরিবারের সকলেই ব্যস্ত৷ তাই সামান্যতেই রেগে যান প্রায় সবাই৷ এ কারণে জরুরি বিষয়ে আলাপের আগে সুবিধাজনক সময়টা ঠিক করে নিন এবং শ্রদ্ধাবোধ রেখে ধীরে-সুস্থে আলোচনা করুন৷ শুধু তাই নয়, আলোচনার সময় ঝগড়ার মনোভাব দূরে রাখুন৷ আসলে কথা বলা বা আলোচনার বিকল্প নেই!

আরেকটি কথা:
বিশেষজ্ঞ বা থেরাপিস্টের সাথে কথা বলার সময় স্বামী-স্ত্রী বা প্রেমিক যুগলকে একসাথে তাঁর কাছে যাওয়ার পরমর্শ দিয়েছেন ডা. নিকোলাউস মেলকপ৷ তবে তিনি বলেন, ‘‘কথা বলার সময় কেউ কাউকে বাঁধা না দিয়ে সব কথা বলতে দিন৷ পুরো কথা মনোযোগ দিয়ে শুনলে নিজেদের ভুল নিজেরাই অনেকটা বুঝতে পারবেন – যা মূল সমস্যা সমাধানের ক্ষেত্রে অত্যন্ত জরুরি৷’’

পরিবারিক সমস্যা:
অভিমান, অভিযোগ, ঝগড়া, রাগ বা মনোমালিন্য পরিবারের সকলের সাথেই হতে পারে৷ আর সেটা হতে পারে ছোট বা বড় কারণে৷ সামান্য ভুলের কারণে তো অনেকে একে-অপরের সাথে কথা বলাও বন্ধ করে দেয়৷ তাই সমস্যা বেশি দূর গড়ানোর আগেই খোলাখুলি কথা বলুন৷ তবে অবশ্যই নরম সুরে৷ জানান সম্পর্ক বিষয়ক আরেক বিশেষজ্ঞ উরসুলা সে৷

সন্তানদের সাথে দ্বন্দ্ব:
সন্তানের সাথে মা-বাবার নানা কারণে দ্বন্দ্ব থাকতে পারে, বিশেষ করে টিন-এজ বা বয়ঃসন্ধিকালে৷ এক্ষেত্রে কথা না বলা বা সন্তানের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাও আজকাল বিরল নয়৷ কিন্তু এতে ওরা জড়িয়ে যেতে পারে নানা অপরাধমূলক কাজের সাথে৷ তাই সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পরার আগেই কথা বলা প্রয়োজন৷

বাড়তি সমস্যা:
অনেক সময় দেখা যায় স্বামী বা স্ত্রীর সম্পর্ক মধুর থাকা সত্ত্বেও তাঁদের যে কোনো একজনের মা-বাবা বা পরিবারের অন্য কোনো সদস্যের কারণে দাম্পত্য কলহ বেধে যাচ্ছে৷ এই পরিস্থিতিতে ওই একই কথা৷ সকলে মিলে কথা বলুন আর আলোচনা করুন৷ এতে একটা সমাধান বের হবেই!

এ জাতীয় আরও খবর

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম