কোচিং বাণিজ্যের বিরুদ্ধে দুদকের অভিযান ( ভিডিও )

news-image

রাজধানীর নামি দামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেসকল শিক্ষক কোচিং বাণিজ্যের সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রথম অভিযান চালিছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার বিকেলে দুদকের একটি তদন্তকারী টিম এ অভিযান পরিচালনা করে। প্রথম দফায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের কোচিং সেন্টারে অভিযান চালায় তারা।

অভিযানে দুদকের টিম সেখানে গিয়ে দেখেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ভঙ্গ করে নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোচিং করাচ্ছে কয়েকজন শিক্ষক। দুদকের টিম প্রাথমিকভাবে তাদেরকে মন্ত্রণালয়ের নিতি মালা ভঙ্গ করায় সতর্ক করে দেয়। এ সময় দুদকের অনসন্ধানকারী কর্মকর্তারা জানান যে, সতর্ক করার পরও মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে যারা কোচিং বাণিজ্যে লিপ্ত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কমিশনের প্রতিবেদন পেশ করা হবে।

দুদকের উপ-পরিচালক মো:ইব্রাহিম বলেন, যেসব শিক্ষক অবৈধভাবে কোচিং বাণিজ্যের সাথে জড়িত আছে তাদের তালিকা সংগ্রহ করা হয়েছে। উক্ত তালিকার প্রেক্ষিতে তথ্য যাচাই বাছাই সাপেক্ষে আমরা প্রাথমিকভাবে শাহজাহানপুর এবং সিদ্ধেশ্বরীসহ বিভিন্ন স্থানে তল্লাশি করি। এর মাধ্যমে আমরা শাহজাহানপুরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষককে আমরা সরোজমিনে কোচিং করতে দেখি। সূত্র: ডিবিসি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার