সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিজিৎ হত্যা: পুলিশের প্রতিবেদন ফের পেছাল

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন আবারও পেছাল। বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট গোলাম নবী শুনানি শেষে আগামী ৩১ সেপ্টেম্বর নতুন তারিখ ঠিক করেন।

আজ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন পুলিশ প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ঠিক করেছেন আদালত।

ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সন্ত্রাসীরা তার স্ত্রী নাফিজা আহমেদসহ কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ। ওই ঘটনায় ওই বছর ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটিতে এর আগে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য জাফরান হাসান, শফিউর রহমান ফারাবী, তৌহিদুর রহমান, সাদেক আলী, আমিনুল ইসলাম ও মান্না ইয়াহি ওরফে রাহীর নামে ছয়জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা