,

ফের বিয়ের পিড়িতে কারিশমা!

karisma_21642বিয়ে করতে চলেছেন কারিশমা কাপুর। পাত্র শিল্পোদ্যোগী সন্দীপ তোশনিওয়াল। চলতি বছরের শেষ নাগাদ এ বিয়ে হতে পারে। পূর্বের  স্বামী সঞ্জয় কাপুরের বিরুদ্ধে আগেই ডিভোর্স ফাইল করেছিলেন কারিশমা। ব্যাপারটা আইনের দিক দিয়ে চুকেবুকে গেলেই তিনি নতুন জীবনসঙ্গীর সঙ্গে সংসার পাতবেন।

সন্দীপ তোশনিওয়াল একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির সিইও। তিনিও এর আগে বিয়ে করেছিলেন। তার আগের পক্ষের দুটি মেয়েও রয়েছে। তিনিও ডিভোর্স ফাইল করেছেন আগের স্ত্রীর থেকে মুক্তির প্রত্যাশায়।

কারিশমার ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, একটি পার্টিতে এক বন্ধুর মাধ্যমে সন্দীপের সঙ্গে আলাপ হয় কারিশমার। আপাতত দু'জনেই পরস্পরের প্রেমে ডগমগ। বিয়ের কল্পনায় মশগুল। দু'জনেই এখন পরস্পরের সঙ্গে অনেকখানি করে সময় কাটাচ্ছেন। অনেকদিন পর কারিশমাকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। এইতো কিছুদিন আগেই কারিশমার জন্মদিনের পার্টি হলো। দুই পরিবারের লোকজনের আনাগোনা। আর হ্যাঁ, পরস্পরের বাহুতে আবদ্ধ কারিশমা আর সন্দীপ। পাত্র আর পাত্রী দু'জনেরই বন্ধু-বান্ধব আত্মীয়রা মনে করছেন এতদিনে দু'জনকে দেখে মনে হচ্ছে তারা সত্যিকারের প্রেমে পড়েছেন। তবে জটিলতার মেঘও রয়েছে।

সন্দীপের স্ত্রী আশ্রিতা আদালতে অভিযোগ করেছেন যে, তার স্বামী এক সাংবাদিকের সঙ্গে বিয়ে বহির্ভূতসম্পর্ক চালাচ্ছেন। কারিশমার ব্যাপারে অবশ্য কিছু বলেননি। এদিকে ২০০৩ সালে সঞ্জয়ের সঙ্গে বিয়ের কিছুদিন পর থেকেই হু হু করে খবর ছড়িয়েছিল যে, কারিশমার দাম্পত্য একেবারে খারাপ কাটছে।

সঞ্জয়ের ব্যাপারে কারিশমার অভিযোগ, তিনি প্রিয়া ছাতওয়াল নামে এক সোশ্যালাইটের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়েছেন। কাপুর পরিবারের তরফে বার বার চেষ্টা করেও দু'জনের সম্পর্ক জোড়া লাগানো যায়নি। নতুন বিয়ে নিয়ে আশাবাদী কারিশমা।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে