,

৪০ হাজার যাত্রীর হজ অনিশ্চিত হতে পারে-সাংবাদিকদের মেনন

news-image

ই-ভিসা ও পরিবহন জটিলতার সমাধান না হলে এ বছর ৪০ হাজার যাত্রীর হজ পালনে সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনা ক্যাম্পের হজ কার্যালয়ে ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিমানমন্ত্রী।

রাশেদ খান মেনন বলেন, ‘৪৫ হাজারের ভিসা হয়েছে; কিন্তু দেখা যাচ্ছে যে এজেন্সিগুলো, তারা যাত্রী নিচ্ছে না। কেন? কারণ দেখা যাচ্ছে যে ওই ৪৫ হাজারের মধ্যে গ্রুপ যেটা আছে, সেই গ্রুপ হয়তো চারজনের গ্রুপ, সেখানে একজন নাই, সুতরাং তারা দিচ্ছে না। এটা তো বিমানের কিছু করার নেই। কারণ যাত্রী না পেলে তো কিছু করার নেই। টিকেট তো আমরা আগেই রেখেছি। দুই নম্বর হচ্ছে হজ এজেন্সিগুলোর এখনো অনেকেই বাড়িভাড়া করতে পারেনি বলে আমাদের কাছে খবর এসেছে।’

বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের উদাসীনতা ও হাব কার্যালয়ের ধীরগতির সমালোচনা করেন রাশেদ খান মেনন। মন্ত্রী জানান, সব পক্ষের সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

গত সাত দিনে যাত্রী সংকটের কারণে মোট ১২টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে