বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দিন সকালে টেনশন না করে এই কাজগুলো করুন

news-image

লাইফস্টাইল ডেস্ক : বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আর তাই এই দিন নিয়ে যেমন উত্তেজনা থাকে, তেমনই টেনশনও থাকে চরমে। বিয়ের দিন সকালে থেকেই হই-হুল্লোড়, আচার-অনুষ্ঠান, কাজের চাপে টেনশন করতে থাকেন বেশির ভাগ কনেই। এই দিন টেনশন না করে শান্ত থাকার চেষ্টা করুন। তা হলে দিনটা আরও ভাল ভাবে উপভোগ করতে পারবেন। এই কাজগুলো বিয়ের দিন সকালে করুন অবশ্যই-

১. ব্রেকফাস্ট: বিয়ের দিন ভোর বেলা উঠে খাওয়ার রেওয়াজ থাকে। ভাল করে খেয়ে নিন। কারণ এর পর হয়তো সারা দিন খেতে পারবেন না। নিজেকে এনার্জেটিক রাখতে ভাল করে ব্রেকফাস্ট করা প্রয়োজন।

২. হাইড্রেটেড: না খেয়ে থাকলে অ্যাসিডিটি, মাথা যন্ত্রণার সমস্যা হতে পারে। তাই নিজেকে হাইড্রেটেড রাখা জরুরি। সারা দিন ফলের রস, লেবু, আদা, শশা দেওয়া রিফ্রেশিং ওয়াটার খান।

৩. তালিকা: এই দিন অনেক কাজ থাকবে। পার্লারে যাওয়ার জন্য জিনিসপত্র গোছানো, ফোটোগ্রাফারের সঙ্গে যোগাযোগ রাখা। সব মিলিয়ে টেনসন করা খুব স্বাভাবিক। কী কী কাজ করেছে তার একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করে রাখুন। তা হলে মাথায় রাখা সহজ হবে।

৪. চার্জ: ফোনে চার্জ আছে কিনা অবশ্যই দেখে নিন। এদিন ফ্লোরিস্ট, ফোটোগ্রাফার অনেকের জরুরি কন্ট্যাক্ট থাকবে আপনার ফোনে। আবার সন্ধেবেলা অনুষ্ঠানের সময়ও অনেক ফোন আসবে। ফোনের চার্জ ফুরিয়ে গেলে মুশকিলে পড়বেন। ফোন চার্জ দিয়ে রাখুন।

৫. রিল্যাক্স: যদি বেশি টেনসন করেন তা হলে কিন্তু চেহারায় কালি পড়ে যাবে। তাই সবচেয়ে আগে প্রয়োজন রিল্যাক্স করা। বাড়িতে অনেক হই হুল্লোড় চললেও নিজেকে রিল্যাক্সড রাখুন।

এ জাতীয় আরও খবর

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ