,

নিউইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট হলেন পটুয়াখালীর প্রিন্স আলম

news-image

ডেস্ক রিপোর্ট : বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনী আমেরিকার নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত রয়েছেন কয়েকশ’ বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা। এদের মধ্যে কেউ কেউ পদোন্নতি পেয়ে বাহিনীর শীর্ষস্থানীয় বিভিন্ন পদেও দায়িত্ব পালন করছেন। নতুন এই তালিকায় যোগ হলেন বাংলাদেশের পটুয়াখলীর কৃতি সন্তান এ কে এম প্রিন্স আলম। এ নিয়ে লেফটেন্যান্ট পদে পন্দোন্নতি পেলেন ৭ বাংলাদেশি।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক পুলিশ সদর দফতর ওয়ান পুলিশ প্লাজা অডিটরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রিন্স আলমের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার জেমস পি ও’নিল।

২০০০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান প্রিন্স আলম গত ১১ বছর ধরে নিউইয়র্ক পুলিশে কর্মরত। অফিসার থেকে সার্জেন্ট এবং সর্বশেষ লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করলেন তিনি। প্রিন্স আলমের বাবা এ কে এম শাহ আলম পেশায় একজন আইনজীবী।

পদোন্নতির অনুষ্ঠানে স্বামীর সঙ্গে এসেছিলেন প্রিন্স আলমের স্ত্রী তানজিনা ইসলাম শর্মী। স্বামীর এই সাফল্যে দারুণ খুশি তানজিনা বলেন, তার স্বামীর এই পদোন্নতি বাংলাদেশিদের জন্য গর্বের।

প্রিন্স আলম ছাড়া নিউইয়র্ক পুলিশের অন্য ৬ বাংলাদেশি লেফটেন্যান্ট হলেন লেফটেন্যান্ট মিলাদ খান, লেফটেন্যান্ট সুজাত খান, লেফটেন্যান্ট শামসুল হক, লেফটেন্যান্ট কারাম চৌধুরী, লেফটেন্যান্ট খন্দকার আব্দুল্লাহ এবং লেফটেন্যান্ট নিয়ন চৌধুরী। উল্লেখ্য, লেফটেন্যান্ট নিউ ইয়র্ক পুলিশের শীর্ষস্থানীয় পদের একটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে