বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোখের চিকিৎসায় কন্টাক্ট লেন্স

news-image

স্বাস্থ্য ডেস্ক : কন্টাক্ট লেন্স এটা একটি চোখের লেন্স, যা চোখের কালো মনির সামনে লাগিয়ে চোখের দৃষ্টি স্বল্পতার চিকিৎসা করা হয়। চোখের অন্যান্য রোগের চিকিৎসাতেও কন্টাক্ট লেন্স ব্যবহার হয়।

কন্টাক্ট লেন্সের ব্যবহার

> যারা চশমা পড়তে চাননা তারা পাওয়ার যুক্ত কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। প্লাস, মাইনাস এ্যাসটিগমেটিক সব ধরনের কন্টাক্ট লেন্স পাওয়া যায়।

> যাদের কালো মনিতে পুরনো ঘা আছে, চোখ খোলা ও বন্ধ করার সময় ঘা বারবার কাঁচা হয়ে যায়, তাদের ক্ষেত্রে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স ব্যবহার করা প্রয়োজন।

> চোখে চুন পড়লে বিভিন্ন রকম ক্ষতি থেকে চোখকে রক্ষা করার জন্য চোখে কন্টাক্ট লেন্স দেয়া যেতে পারে।

> কালো মনির পুরনো দাগ লুকানোর জন্য কসমেটিক কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে।

> জন্মগত চোখের ক্রটির জন্য যারা আলোর প্রতি বেশী সংবেদনশীল, আলোতে যেতে পারেনা, তারাও বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন।

> ফ্যাশন সচেতন মানুষেরা রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহার করে চোখের আকর্ষণ বাড়াতে পারেন।

কন্টাক্ট লেন্সের ধরন

লেন্স সাধারণত তিন ধরনের হয়

> হার্ড কন্টাক্ট লেন্স, আর জি পি কন্টাক্ট লেন্স ও সফট কন্টাক্ট লেন্স

ব্যবহার বিধি

> প্রথমত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না। কন্টাক্ট লেন্স নিয়মিত নিদৃষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে এবং মেয়াদ উত্তীর্ণ তরল ব্যবহার করবেন না।

> বেশী পুরানো হয়ে গেলে কন্টাক্ট লেন্স পরিবর্তন করবেন। হার্ড কন্টাক্ট লেন্স বেশীক্ষণ ব্যবহার করা উচিত নয়। দৈনিক অল্প সময় (৩/৪ ঘন্টা) ব্যবহার করা যায়।

> আর জি পি এবং সফট কন্টাক্ট লেন্স ১৫-২০ ঘন্টা ব্যবহার করা যায়।

> প্রতি ২৪ ঘন্টা পরপর নিদৃষ্ট তরল বা সল্যুশন দিয়ে লেন্স পরিষ্কার করা উত্তম

> কন্টাক্ট লেন্স ব্যবহার করা অবস্থায় চোখ লাল হলে লেন্স খুলে ফেলতে হবে এবং তড়িত্ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

কন্টাক্ট লেন্স জনিত সমস্যা

> লেন্স পরিষ্কার করার তরলের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে, তা চোখে এলার্জি করতে পারে

> চোখের কালো মনিতে পানি জমে, পরবর্তীতে ঘা হতে পারে

> কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী এসটিগমেটিজম বা দৃষ্টি স্বল্পতা হতে পারে

> লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে। পরিশেষে বলতে হয়, চশমার বিকল্প হিসেবে স্বল্প খরচে কন্টাক্ট লেন্স ব্যবহার অনেক জনপ্রিয়। ডাক্তারের পরামর্শে , ব্যবহার বিধি মেনে চলে লেন্স ব্যবহার করলে কন্টাক্ট লেন্স জনিত চোখের সমস্যা দেখা যায়না এবং লেন্স ব্যবহার অনেক আরামদায়ক হয়।

ডাঃ শামস মোহাম্মদ নোমান

চক্ষু বিশেষজ্ঞ ও কনসালটেন্ট, পাহাড়তলী চক্ষু হাসপাতাল

এ জাতীয় আরও খবর