সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরের মধ্যে ৩,০০০ শ্রমিক নেবে সৌদি আরব

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে চলতি বছরের মধ্যে তিন হাজার শ্রমিক নিতে যাচ্ছে সৌদি আরবে বিভিন্ন খাতের জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিক্রুটমেন্ট কোম্পানি। সৌদি আরবের দাম্মামের এক হোটেলে বুধবার বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর সঙ্গে মতবিনিময়ে একথা জানান ইস্টার্ন রিক্রুটমেন্টের প্রধান নির্বাহী (সিইও) ফাহাদ আল সুলাইম।

বাংলাদেশ মিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মসীহ বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি নিয়োগ দেয়ার জন্য সৌদি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান। এ সময় বাংলাদেশি কর্মীদের সততা, কর্মনিষ্ঠা ও দক্ষতার কথা তুলে ধরেন তিনি।

কর্মী নিয়োগের সময় তাদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে গোলাম মসীহ বলেন, সৌদি আরবের কর্ম পরিবেশ, সংশ্লিষ্ট বিষয়ে কাজের ধারণা, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে সঠিক তথ্য দেয়া হলে শ্রমিকদের সক্ষমতা বাড়বে।

প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়ার বিষয়ে কোম্পানিগুলোকে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত। সৌদি আরব যাওয়ার আগেই শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হলে অনেক ধরনের সমস্যা এড়ানো সম্ভব হবে।

সভায় রাষ্ট্রদূত গোলাম মসীহ বাংলাদেশ থেকে সাধারণ শ্রমিকের পাশাপাশি চিকিৎসক ও প্রকৌশলীসহ বিভিন্ন পেশার দক্ষ কর্মী নিতে সৌদি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।

নেসমা, আল ইয়ামামা, নাসের আল-হাজারি, তামিমিসহ অন্যান্য কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. সারওয়ার আলম, প্রথম সচিব (শ্রম) মো. আসাদুজ্জামান, দ্বিতীয় সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম, সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়াহাবসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব। সরকারি হিসাবে গত বছর পর্যন্ত প্রায় ১৩ লাখ বাংলাদেশি দেশটিতে বিভিন্ন পেশায় নিয়োজিত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা