জেএসসি-জেডিসি পরীক্ষার ফরম পূরণ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার অনলাইনে আবেদন ফরম পূরণ আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

৮ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে। এই সময়ে বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ঢাকা শিক্ষাবোর্ড ও মাদ্রাসা শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

এরই মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ফরম পূরণের যাবতীয় দিকনির্দেশনা দেওয়া রয়েছে।

জানা গেছে, বিলম্ব ফিসহ ৮ আগস্ট থেকে আবেদন ফরম পূরণের সময় দেওয়া হতে পারে। তবে এটি নির্ভর করবে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওপর।

এদিকে জুনিয়র পাবলিক পরীক্ষা খ্যাত জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। গত বছর ১ নভেম্বর ২০১৬ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার