সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রাজন হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের সবজি বিক্রেতা ও শিশু রাজন হত্যার ঘটনায় ডেথ রেফারেন্স ও আপিলের রায় প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রাজন হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে বলে কোর্ট সূত্র জানিয়েছে।

শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ আসামিকে সাজা দিয়েছিল বিচারিক আদালত। পরে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে নিম্ন আদালতের দেয়া ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা বহাল রাখা হয়। এদের মধ্যে কামরুল ইসলামসহ ৪ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন হাইকোর্ট। এছাড়া ৩ জনকে পৃথক পৃথক ৭ বছর কারাদণ্ড, ২ জনকে ১ বছর করে কারাদণ্ড এবং নুর মিয়ার সাজা যাবজ্জীবন কমিয়ে ৬ মাস করা হয়। সেইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

গত ১১ এপ্রিল হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে বেঞ্চ ওই রায় দেন। মঙ্গলবার ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

এর আগে গত ১২ মার্চ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিপক্ষে আনা আপিলের শুনানি শেষে রায়ের জন্য (১১ এপ্রিল) দিন ধার্য করেন। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম, ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। আসামিদেরপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এসএম আবুল হোসেন, বেলায়েত হোসেন ও শহীদ উদ্দিন চৌধুরী।

২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকারীরা এ ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে তা ইন্টারনেটে প্রকাশ করে। ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে ১৬ আগস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। পরে নিন্ম আদালত ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের রায়ে একজনের সাজা কমিয়ে বাকি ৯ জনের দণ্ড বহাল রাখা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা