সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওজন কমাবে যে খাবারে

news-image

লাইফস্টাইল ডেস্ক :দিন দিন শরীর বেড়েই চলেছে। শরীর নিয়ে খুবই চিন্তিত হয়ে আসেন। কাজের ব্যস্ততায় সকাল বিকাল ব্যাম করার সময় নাই। তাছাড়া নানা ধরণের খাবার খেয়ে শরীর অনেক মোটা করে ফেলেছেন। এমন কিছু খাবার আসে যেগুলো আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করবে।

আসুন যেনে নেয়া যাক সেই সব খাবারের নাম-

কুমড়া:
ওজন কামতে সাহায্য করে কুমড়া। কারণ- কুমড়ায় ক্যালোরির মাত্রা খুবই কম, অথচ পুষ্টিগুণ অনেক বেশি। কুমড়ায় ফাইবারের মাত্রাও বেশি, যা ওজন কমাতে সাহায্য করে। কুমড়া খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে এবং কুমড়ায় বিটাক্যারোটিনও এক ধরনের ভিটামিন ‘এ’ বেশি মাত্রায় থাকে।

আপেল:
ওজন কমানোর সেরা ফল আপেল। খাওয়ার পর অনেকক্ষণ পেট ভরা থাকে। এ ছাড়া আপেল পরিপাকতন্ত্রের ক্রিয়া বাড়িয়ে দিয়ে হজমশক্তি বাড়ায়। আপেল ভিটামিনসমৃদ্ধ এবং ফাইবারের মাত্রাও বেশি।

নাশপাতি:
নাশপাতিতে আছে সলিউবল ফাইবার, যা কোলেস্টেরল ও ওজন কমাতে সাহায্য করে। একটি নাশপাতিতে থাকে মাত্র ১০০ ক্যালোরি। যা অন্যান্য ফলের ক্যালোরির মাত্রা থেকে খুবই কম।

টক দই:
টক দই ওজন কমাতে সাহায্য করে। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া সহজে ক্যালোরি পুড়িয়ে ফেলতে সাহায্য করে। ফলে ওজন বাড়ে না।

বাদামি চাল:
লাল চাল খেলে ওজন কমে। এতে কার্বোহাইড্রেটের মাত্রা কম এবং ফাইবার বেশি পরিমাণে থাকে। লাল চাল অল্পতেই পেট ভরিয়ে দেয়। সেই কারণে বেশি খাওয়া যায় না। ফলে ওজন কমে।

দারুচিনি:
দারুচিনি ওজন কমানোর জন্য খুবই উপকারী। দারুচিনি দিয়ে চা তৈরি করে খেতে পারেন। এ ছাড়া মধুর সঙ্গে দারুচিনি গুঁড়া মিশিয়ে খাওয়া যায়। যদি দ্রুত ওজন কমাতে চান, তাহলে অবশ্যই রোজ এক টুকরা দারুচিনি বা আধা চা চামচ দারুচিনি গুঁড়া খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা