পাসের হারে শীর্ষে সিলেট, ধস কুমিল্লায়

news-image

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৮টি সাধারণ বোর্ডের মধ্যে পাসের হার সবচেয়ে বেশি সিলেট বোর্ডে। এ বোর্ডে ৭২ শতাংশ পাস করেছে।  অন্যদিকে, সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় পাসের হারে ধস নেমেছে কুমিল্লা বোর্ডে। এখানে পাস করেছে মাত্র ৪৯ দশমিক ৫২ শতাংশ।

এছাড়া, ঢাকা বোর্ডে ৬৯.৭৪, রাজশাহী বোর্ডে ৭১.৩০, যশোর বোর্ডে ৭০.২, চট্টগ্রাম বোর্ডে ৬১.৯, বরিশাল বোর্ডে ৭০.২৮ ও দিনাজপুর বোর্ডে ৬৫.৪৪ শতাংশ পাস করেছে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৭ দশমিক ০২ শতাংশ ও কারিগরি বোর্ডে ৮১ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৩০ জন জিপিএ ৫ পেয়েছে।

রবিবার (২৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেওয়ার পর দুপুরে সংবাদ সম্মেলন করে এর বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান,পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি গত এসএসসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছিল। তাতে পাসের হার কিছু কমেছিল। সেই পদ্ধতি এবার এইচএসসিতেও প্রয়োগ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার