সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দিনেই দূর হবে মুখের দাগ!

news-image

লাইফস্টাইল ডেস্ক :প্রাকৃতিকভাবেই হয়তো আপনার ত্বক সুস্থ ও স্বাভাবিক। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলেন, মুখে ছোট একটা দাগ। সাধারণত রোদে পুড়ে গেলে কিংবা নিজের অজান্তে ছোট ছোট র‌্যাশে নখ লাগানোর ফলে মুখে এমন দাগ দেখা যায়। ধীরে ধীরে তা মিলিয়েও যায় বটে। কিন্তু সে সময় যদি কোনো অনুষ্ঠানে যেতে হয়, তাহলে তো ভাবনা হবেই। চিন্তা নেই। ঘরে থাকা জিনিসের ব্যবহারে ৫ দিনেই এ ধরণের দাগ দূর করা যায়। জেনে নিন উপায়গুলো।

১.‌ কমলালেবুর খোসা গুড়ো করে নিন। এরপর এক চা চামচ কমলালেবুর খোসার গুড়োর সঙ্গে অর্ধেক চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি দাগের উপর লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। টানা চার থেকে পাঁচদিন এই মিশ্রণটি লাগালে দূর হবে মুখের দাগ।

২.‌ অর্ধেক চা চামচ মুসুরির ডালের বেসনের সঙ্গে ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। সারা মুখে তা লাগিয়ে রেখে দিন অন্তত ১৫ মিনিট। এতে মুখের ছোপ ছোপ দাগ দূর হবে।

৩.‌ ডাবের পানি ফ্রিজে রেখে বরফ করে নিন। শুতে যাওয়ার আগে দাগের ওপর বরফের টুকরো ঘষে নিন।

৪.‌ পাকা পেঁপে ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর। এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন।

৫.‌ পুদিনাপাতার পেস্ট দাগের উপর লাগিয়ে রাখলে দ্রুত মুখের দাগ সেরে যায়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট