,

বার কাউন্সিল পরীক্ষা : নৈর্ব্যক্তিকে উত্তীর্ণ ১১৮৪৬

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষায় ১১ হাজার ৮শ ৪৬ জন উত্তীর্ণ হয়েছেন। শনিবার বার কাউন্সিল সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এই ফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে শুক্রবার ঢাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর প্রায় ৩৪ হাজার ২শ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে বার কাউন্সিল সূত্র জানায়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৮’শ ৪৬ জন। গত বছর কোনো পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি তথা নৈর্ব্যক্তিক পরীক্ষা দিতে হয়। নৈর্ব্যক্তিকে যারা পাস করেন তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন। লিখিত পরীক্ষায় যারা পাস করেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে