সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে ঘুম থেকে উঠে মাথাব্যথার কারণ

news-image

লাইফস্টাইল ডেস্ক :সকালে ঘুম থেকে উঠে মাথাব্যথা শুরু হলে এর চেয়ে বিরক্তির আর কিছু নেই। সেই সাথে আরো থাকে বমি বমি ভাব। বর্ষাকালের আর্দ্রতায় এই সমস্যা বেশি দেখা দিলেও অনেকের আবার নিয়মিতই এমনটা হয়। কিন্তু জানেন কি কেন এই মাথাব্যথা হয়? তবে আর দেরি না করে চলুন জেনে নেই সকালবেলায় মাথাব্যথার কারণগুলো সম্পর্কে।

প্রচুর অ্যালকোহল পান
রাতে যদি অত্যধিক অ্যালকোহল পান করা হয় তাহলে সকালে মাথাব্যথা হতে পারে। এমনকি সামান্য ড্রিংক করলেও আপনার ডিহাইড্রেশন হতে পারে, মস্তিষ্কের রক্তপ্রবাহ কমে যায় এবং মাথাব্যথা বৃদ্ধি করে।

বিষণ্ণতা
দিনের যেকোন সময় হতে পারে বিষণ্ণতাজনিত মাথাব্যথা, তবে সকালবেলায় বেশি হতে দেখা যায়। বিষণ্ণতা ঘুম এবং ঘুমের রুটিনকে নষ্ট করে দিতে পারে। অনেক বেশি বিষণ্ণতার ফলে মাথাব্যথা হয়।

অনেক বেশি ঘুম
প্রতিদিন একজন ব্যক্তির ৭-৮ ঘন্টা ঘুমানো প্রয়োজন। কিন্তু এর চেয়ে বেশি অর্থাৎ ৯ ঘন্টার বেশি ঘুমালে মাথাব্যথা হতে পারে। অতিরিক্ত ঘুমের ফলে মস্তিষ্কের সেরোটোনিনের মাত্রা কমে যায় বলে মস্তিস্কে রক্ত প্রবাহ কমে যায় এবং মাথাব্যথা সৃষ্টি হয়।

অতিরিক্ত কফি পান
আপনি যদি প্রচুর কফি গ্রহণ করেন এবং এর কারণে যদি আপনার পর্যাপ্ত ঘুম না হয় তাহলে আপনার সকালের মাথাব্যথা হতে পারে। আপনি যদি কফিতে আসক্ত হন তাহলে আপনার ক্যাফেইন হেডএক হওয়া খুবই স্বাভাবিক।

কম ঘুম
আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে আপনার ফাইট হরমোন চাঙ্গা হবে, ফলে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে, রক্তচাপ ও স্ট্রেস বৃদ্ধি পাবে এবং মাথাব্যথা হবে। শরীরের কাজ স্বাভাবিকভাবে হওয়ার জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন।

ভালো অনুভবের হরমোন কমে গেলে
যদি আপনার ভালো অনুভব করার হরমোনের উৎপাদন কমে যায় তাহলে আপনার মর্নিং হেডএক হতে পারে। নিম্নমাত্রার এন্ডরফিন, সেরেটোনিন এর মাত্রার উপর প্রভাব ফেলতে পারে। এর ফলে মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে যায় বলে মাথা ব্যথা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা